Profile Photo

মাহমুদুর রহমান মনাOffline

  • অণুরম্য গল্প
    ভালোবাসার সন্ধানে গুগল

    ভালোবাসার আজিকার এই দিনে চারিদিকে শুধু বাজছে বাসি ভালোবাসি আর ভালোবাসি।ভালোবাসার এই মহোৎসবের দিনে ভগলু মিয়ার মনে অনেক আনন্দ। তার মনটা এমন নরম যে কোনো মেয়ে তার দিকে তাকিয়ে হাসলে মনটা মাখনের মতো গলে যায়। মহল্লায় তার পরিচয় বিশ্ব প্রেমিক হলেও নিজেকে সে একধাপ এগিয়ে অর্থাৎ একুশ শ প্রেমিক মনে করেন।
    সকালে ভগলু স্মরণ করলো গুগল মিয়াকে (গুগল)। গুগল ত্বরিতগতিতে ছুটে এসে শুধালো বলুন জনাব।তবে খুব পেরেশানের মধ্যে আছি। বলতে পারেন খুব ব্যস্ত। ভালোবাসার আজিকার এইদিনে ভালোবাসার প্রমাণ স্বরূপ সরঞ্জামাদি সংগ্রহ করতে করতে একবারে নাজেহাল। একজন সরঞ্জামাদি সংগ্রহ করছে একাধিক জনের জন্য।
    মানে? প্রশ্ন ভগলুর। গুগলের উত্তর, একজন মেয়ে তার তার পাঁচ প্রেমিকের জন্য একই বার্তা দিচ্ছে কিংবা একজন ছেলে তার পাঁচ প্রেমিকার জন্য অভিন্ন বার্তা চাচ্ছি। খুব মুস্কিলে আছিরে ভাই। তবে জনাব একটির বেশি চাইতে পারবেন না। বলুন?
    মঙ্গলগ্রহের হ্রদের একটি জ্যান্ত ছবি আমাকে দাও। আমি বিশ্বে দেখে দিতে চাই ভালোবাসা কাহাকে বলে এবং কত প্রকার ও কিকি? জানায় ভগলু।
    নারে ভাই, এখন তা সম্ভব নয়। এমনিতে দিনকাল ভালো যাচ্ছি না। চারিদিকে চলছে যুদ্ধ। গোলার আঘাতে যদি নেট নষ্ট হয়ে যায় তাহলে মহাকাশে আজীবন আটকে থাকবো। তার চেয়ে অন্য কিছু চাও-উত্তর গুগলের।
    বেশ। আমি সখিনাকে অনেক ভালোবাসি । সখিনাও আমারে ভালোবাসে বলে মনে হয়। তুমি তোমার ইঞ্জিন দিয়ে সার্চ করে তার মনের খবর এনে দাও- জানায় ভগলু।
    গুগল বেশ কিছু সময় চুপ করে থাকলো। পরে মৃদু সুরে জানায় মঙ্গলমূলুক থেকে লবণাক্ত না মিষ্টি পানির হ্রদের জ্যান্ত ছবি আনতে হবে তা জানান জনাব।

    5
    3 Comments
Skip to toolbar