Profile Photo

Moshiur NishanOffline

  • MoshiurNishan
  • Profile picture of Moshiur Nishan

    Moshiur Nishan

    4 years, 1 month ago

    “সুখ”
    – মশিউর নিশান

    নিকটে যে করবে আশা
    সে পাবে সুখ ধূল-নিরাশা।
    মনোকষ্টে কাটবে সাঁতার,
    নেই নিরাময় কূল বা কিনার,
    রবে না ঘর খাসা।
    উল্টো দিকে ছুটবে সে মন,
    স্বপ্ন হবে যেমন তেমন,
    রঙবেরঙে মিলবেনা আর,
    রামধনু দিন, টাটকা ক্ষেতের শষা,
    নিরেট কৃষক হাতরে যাবে,
    কাস্তে ছেড়ে কোদাল নেবে,
    চড়ুই পাখি ফিরবে শেষে,
    থাকবেনা তার বাসা।
    ঘুম জড়িয়ে চোখ এলোবে,
    মিষ্টি ফুলের ঘ্রাণ ছড়াবে,
    কুপির আলো নিভিয়ে দেবে,
    দমকা হাওয়া এসে,
    তার সাথে তার নেইকো কথা,
    আড় চোখে চোখ নিরবতা,
    তৃপ্তি পেয়ে ঢেকুর তুলে,
    খেজুর পাতার ছায়ায় বসে,
    ঘুমাবে নিঃশেষে।

    ০৮ এপ্রিল ২০২২
    নিজ বাসভবন, রাজশাহী।

    10
    4 Comments
Skip to toolbar