Profile Photo

Mostafizur ManikOffline

  • Mostafizur-Rahman-Manik
  • Profile picture of Mostafizur Manik

    Mostafizur Manik

    4 years, 11 months ago

    তুমি কি সেই
    তুমি কি সেই প্রথম শিহরণের মতো
    লাজে নত, বিমুগ্ধ শীতল, অনুভূতির শিখরে
    খুঁজে ফেরো এক দুরন্ত প্রেমিক;
    স্বপ্নের শত রঙ মেখে গাও প্রেমের গান।
    শোন-আমি এখনো শিহরিত স্পর্শে
    কম্পিত, উচ্ছ্বসিত তোমার চোখে,
    ঠোঁটের কোণায় লেগে থাকা সুখ নিয়ে
    পোড়াই বিষন্ন কালো রাত!
    তুমি কি স্পর্শের উষ্ণতা এখনো অনুভব করো
    কারো শয্যাতলে আমাকে মনে করে
    কার হাতে হাত রেখে ঘুরে আসো স্বপ্নের দেশে
    কার চোখে স্বপ্ন দ্যাখো রাতের আঁধারে;
    শোন- আমি আকাশের থেকে নিয়ে আসি সুখ
    বৃষ্টিতে ভেজাই বসন্তের গোলাপ
    জোছনায় মাখি শিশিরের জল
    বজ্রের মতো বেজে উঠি প্রণয়ের প্রয়াণে
    পৃথিবীর সব আলো নিভিয়ে আনি রাতের আঁধার;
    সুখ খুঁজে পাই নিঃসঙ্গ রাতে
    জ্বালাই ব্যথার প্রদ্বীপ পোড়বার জন্য!
    তুমি কি প্রদ্বীপের আলো নিভিয়ে
    বসে থাকো অন্ধকারে আমাকে অনুভব করে
    আমাকে খোঁজো নতুন সাথীর মাঝে
    ব্যথা পাও-প্রথম কান্নার মতো
    সুখ অনুভব করে!
    (কাব্যগ্রন্থঃ জীবন কাব্য)

    3
    3 Comments

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar