-
Mostakim Khan is with স্মৃতি রানী রত্না and মোঃ বায়েজীদ
আমি একটা সত্ত্বা হতে চাই।বাহ্যদৃষ্টিতে আমি তার বিপরীত। সে সত্ত্বার আত্মা নেই।সে সত্ত্বার শরীর নেই।সে সত্ত্বা কোনো স্ত্রী সত্ত্বা নয়।সে সত্ত্বা কোনো মা সত্ত্বা নয়।সেটা কোনো বোন,কোনো ধাত্রী, কোনো নর্তকী সত্ত্বা নয়।এমনকি সেটা কোনো বন্ধুত্বের সত্ত্বাও নয়। সেটা একাকীত্ব অনুভব করারও কোনো সত্ত্বা নয়।
সেটা মানবী নয়।সেটা নারী সত্ত্বা।নারী কোনো একক সত্ত্বা নয়।লক্ষ-কোটি একক সত্ত্বার মিলনে নারীর সৃষ্টি।এককরুপে প্রকাশ করার অফুরন্ত প্রাণশক্তি নিয়ে জন্মায় মাত্র।একক সত্ত্বার বেশে সত্ত্বা রাজ্যের অধিপতিকে পরাজিত করে।বশ করে নেয় রাতের পর রাত।
আমি যত নারীকে দেখেছি সকলেই বহুমুখী সত্ত্বার অধিকারী।বাসায় কাজের মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এমন সময় তার ১বছরের ঘুমন্ত বাচ্চা হঠাৎ কেঁদে উঠলে,তার আচরণ মুহূর্তেই পরিবর্তন হবে এবং তা অনেকখানিই।ঠিক তখনই সে টেলিফোনে শুনলো,তার স্বামী লটারিতে ২৫ লক্ষ টাকা পেয়েছে। স্বভাবতই তিনি আনন্দে আটখানা হবেন।হয়তো,নিজের ছেলের কথাও ক্ষনিকের জন্য ভূলে যাবেন!
সর্বদা পরিবর্তন হচ্ছে তার রুপ।প্রতিনিয়ত তার পরিচয় থেকে আড়াল করছে নিজেকে।কি হতো যদি একটি সত্ত্বার অধিকারী হতো!আধুনিক রোবটের মতো!কিংবা সবগুলো মিলে একটা বিশেষ সত্ত্বা!
না। শুধুই একক গুণে গুণান্বিত একটি অস্তিত্ব।হ্যাঁ,আমি এমনই একটি সত্ত্বা হতে চাই।সে সত্ত্বার নাম নারী,সে সত্ত্বার ধর্ম প্রেম।সে সত্ত্বার চাহনিতে গলে যাবে লক্ষ বছরের ক্রোধ,যার চোখ বলবে হাজার বছরের মহাকাব্য,কাছে টানবে মধ্যাকর্ষণের চেয়েও বহুগুণ প্রবল বেগে।আমি এমনই একটি সত্ত্বা হতে চাই যার অস্তিত্ব আমাকে বশ করেছে,আমি সেই অস্তিত্ব হয়ে আমার মতই কাউকে বিলীন করতে চাই।আমি শুধুই একটি মায়া হতে চাই।তিলে তিলে যার জন্ম,নিমিষেই যার ধ্বংস।
4 Comments
Friends
মোঃ ফয়সাল আহমেদ
@foysalk1119
Nipun Chandra
@nipunch
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Manabendra Mondal
@manab80
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ বায়েজীদ
@bayejid
Mahim Hima
@mahim-hima
Jagadish Biswas
@jagadish-biswas
We Shing Mong Msrma
@weshing24


সুন্দর লিখেছেন লেখক। আরো লিখুন। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।