Profile Photo

Md. Moznu SarkarOffline

  • Moznu
  • Profile picture of Md. Moznu Sarkar

    Md. Moznu Sarkar

    • 4 years, 11 months ago

    এক মধ্য দুপুরের অপেক্ষায়:

    সে এসেছিল অনিন্দ্য সুন্দরী এক অষ্টাদশী হয়ে আমাদের জীবনে। তার প্রেমে হাবুডুবু খায়নি এমন মানুষ আমাদের প্রজন্মে ছিল বড্ড বিরল। সে সপ্তাহন্তে সাদাকালো অথবা রঙ্গিন আলোয় আলোকিত হয়ে আসতো আমাদের কাছে। সময় দিতো মাত্র কয়েক ঘন্টা। এই কয়েক ঘন্টা তার সঙ্গে কাটানোর জন্য 168ঘন্টা অথবা 10,080মিনিট অথবা 60,4800 সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হতো। এই অপেক্ষার সময় কতোটা দীর্ঘ, কতোটা উৎকণ্ঠার, কতোটা আবেগের ছিল সেটা তার প্রেমে মজে থাকা আমাদের প্রজন্মের প্রেমিকদের কাছে জিগ্যেস করলে উত্তর পাওয়া যাবে। সে আমাদের কাছে আসতো মায়াবী চেহারার শাবানা হয়ে, আসতো গালে টোল পড়া ববিতা হয়ে, আসতো মায়াবী চাহনির কবোরী হয়ে, আসতো কোমর দুলানো নতুন হয়ে অথবা সে আসতো শংখনীল সাপ অঞ্জু হয়ে, সে আসতো মিষ্টি মেয়ে শাবনূর অথবা মৌসুমী হয়ে।
    সে আসতো কখনো টারজান হয়ে কখনো রবিনহুড, আবার কখনো দীপু নাম্বার টু হয়ে; সে আসতো কখনো হঠাৎ বৃষ্টি হয়ে আবার কখনো কেয়ামত থেকে কেয়ামত হয়ে; সে আসতো সুজন সখি অথবা পদ্মা নদীর মাঝি হয়ে অথবা হাঙ্গর নদীর গ্রেনেড হয়ে; সে আসতো আগুনের পরশমণি অথবা শংখনীল কারাগার হয়ে; সে আসতো বিয়ের ফুল অথবা স্বপ্নের ঠিকানা হয়ে; সে আসতো জীবন থেকে নেয়া অথবা ওরা এগারো জন হয়ে।
    সে কখনো আসতো বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী ভাষণ হয়ে কখনো শহীদুল্লাহ আর মুনির চৌধুরীর নতুন দেখা ভোর হয়ে; সে আসতো জসিম উদ্দীনের নকশি কাথার মাঠ হয়ে অথবা কবি নজরুলের বিদ্রোহী কবিতা হয়ে ; সে আসতো রক্তের কালিতে লেখা সাত শ্রেষ্ঠ বীর বেশে অথবা সুরের পাখি আব্বাস/আব্দুল আলীম/আব্দুল হাদীর দরদ ভরাকণ্ঠে গান হয়ে; সে আসতো জয়নুল আবেদীন আর এসএম সুলতানের রংতুলির আচড় হয়ে: সে আসতো লাক্ষ শহীদের রক্তে ভেজা লাল সবুজের পতাকা অথবা ভাষা শহীদের রক্তে রাঙ্গানো জাগ্রত শহীদ মিনার হয়ে।
    এভাবেই সে আসতো আমাদের জীবনে নানা রং, নানা রুপে, নানা গন্ধে, নানা আবহে। সে আসতো সপ্তাহের একদিনের এক মধ্য দুপুরে এক বিকেলের জন্য। আর তার নানান রং, রুপ, রস, গন্ধে, আমাদের ভিজিয়ে দিয়ে যেতো। তার আবেগ এবং ভালোবাসায় আমরা সিক্ত হয়ে সপ্তাহ পার করে পরের সপ্তাহের ঐ মধ্য দুপুরটির জন্য অপেক্ষা করতাম।
    সে আসতো গ্রামের কথিত ভদ্র পল্লিতে। ডাক্তার, সরকার আর দত্ত পাড়াতেই ছিল তার বাস। নিম্ম ও মধ্যবিত্ত পল্লিতে তার যাতায়াত ছিল না বললেই চলে। আমি ছিলাম সেই পল্লির বাসিন্দা। তাই তাকে দেখার জন্য, তার সানিধ্য পাওয়ার জন্য সপ্তাহন্তে একবার ডাক্তার, সরকার ও দত্ত পাড়াতে যেতে হতো। প্রায় সময়ই মেঝে, চাটাই, পাটিতে বসে তাকে দেখা হতো। অনেক সময় ঐসব জায়গাতেও স্থান হতো না। তখন দরজার চিপা দিয়ে, জানালার ফাঁক গলিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাকে দেখেছি। এরপরেরও তার প্রতি একটি দূনিবার টান ছিল, যা আমাকে বার বার তার কাছে ফিরিয়ে নিয়ে যেত।
    সে নাকি এখনো আসে ঐ ভদ্র পল্লীতে। সাদাকালো আর রঙ্গিন বেশে নয় ডিজিটাল রুপে, সপ্তাহে একদিনের কিছু মুহুর্তের জন নয় প্রতিদিন প্রতি মুহুর্তের জন্য। শাবানা, ববিতা, কবোরী হয়ে নয় আঞ্জেলিনা জোলি, কেট উইন্সলেট, কারিনা, কাটরিনা, আনুশকা, আলিয়া বেশে। আর নিন্ম পল্লীতেও নাকি সে আসে অপু, মাহি, পরীমনি হয়ে। তবে তার রুপ, জৌলস, যৌবনের ভাটা পড়ায় আর বিদেশি এবং ভারতীয় সুন্দরীদের অনুপ্রবেশে এখন আর ভদ্র পল্লীতেও নাকি সে শোভা পায় না। নিন্ম পল্লীই নাকি তার একমাত্র ভরসা।
    আমি আর এখন তার প্রেমিক নয়। সময়ের পরিবর্তন ও ব্যস্ততার বেড়াজালে তাকে আর দেখা হয় না, তার রুপও এখন আর আমাকে আগের মতো টানে না। তবে তার আসার সময় সেই মধ্যদুপুরটা আমাকে এখনো ভীষনভাবে টানে। ডাক্তার, সরকার পাড়ার পুরনো জানালাগুলোও আমাকে টানে। এখনো শুক্রবারের ঐ মধ্যদুপুরটাকে ভীষণভাবে মিস করি। আপনিও কি আমার মতো মিস করেন?????

    মজনু সরকার, উপ-ব্যবস্থাপক, পিকেএসএফ।

    6
    2 Comments
Skip to toolbar