Profile Photo

তিমিরে আসক্তOffline

  • mp3010
  • সুন্দরের ঢলে ভেসে আসা কচুরিপানার ফুল গুলো কৃষ্ণচূড়ার মতো হোক, কলার ভেলায় নামুক আষাঢ়ি পূর্ণিমা। ঢলের জলে ভেসে আসা সব জোঁকের আচরণ হোক জেলিফিশের মতো । বিষণ্ণ নয় প্রসন্ন হোক আগামী
    # শুভ জন্মদিন প্রিয়তমা

  • মহাকালের স্রোতে
    আমি ফিরব
    অবশ্যই স্বরুপে

    2
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • অর্থের জন্য মানুষ সুন্দর পরিবেশ ছাড়ে
    আবার অর্থ দিয়ে সুন্দর পরিবেশ খুঁজে!

  • শেষ বার যখন কথা হলো উদ্যোগ টা আমারই ছিল, তবুও মানুষ অভিযোগ করে!

  • ক্ষত’র গত নাই
    তুমি নামের মলম চাই!

    2
    1 Comment
  • ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে সম্পর্কোন্নয়ন, গভীর দীঘিতে একটি চিংড়ি ছেড়ে তা আবার বড়শি দিয়ে ধরতে সক্ষম হবার সমান!

    4
    2 Comments
    • ভালো উপমা দিছেন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • # পাহাড়ি ছোট এক নদীর(খাল) পানি প্রবাহের দৃশ্য থেকে এই লাইন গুলো!

    ছুটন্ত জলরাশির ক্ষুদ্র আয়োজন
    গহীন যোজনে, অন্তর্বেদন।
    ধাবমান জলকণা, নিঃশব্দে কত প্রাণবন্ত!
    অবরোধে আজ মাতমমেলা
    ওহে মন, ডুবে রও সিগ্ধ তলায়!

    3
    1 Comment
  • অপেক্ষা হলো ভালোবাসার বিশুদ্ধতম এক পর্ব, মানুষের মৃত্যুতেই অপেক্ষার অবসান হয়, কেউ যদি মানসিক রোগী হয় তবে অপরের মৃত্যুতেও অপেক্ষার অন্ত নেই!

    3
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • তোমার তৃষ্ণা জেগে থাকা দায়
    তীব্র ঘৃণা, মন তব চায়!

  • যখন ভাঙ্গা শুরু হয় তখন কেউ আর যত্ন নিতে চায় না।
    কেউ যখন একটা দামী মোবাইল কিনে প্রথম প্রথম খুব যত্ন নেয়, প্রথমবার যখন মোবাইল হাত কিংবা টেবিল থেকে মাটিতে পড়ে যায়, তখন ভীষণ কষ্ট হয়। মনে হয় যেন ভিতরটাই ভেঙ্গে গেল। কিন্তু কয়েকবার পড়ে গেলে এমন অনুভূতি আর থাকে না।
    মোবাইল স্ক্রিনের প্রটেক্টর যখন একটু একটু করে খসে পড়ে তখন কেউ আর যত্ন নিয়ে চায় না।

    5
    3 Comments
    • সম্পর্কও তাই।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • কয়েক শতাব্দী আগে, গহীন শৈলে এক অবুঝ বালিকার প্রণয় ছিল এক অর্থহীন মানুষের সনে। কোনো এক গ্রীষ্মের সকালে বালিকা উত্তপ্ত হয়ে তার প্রেমিকের পেটে ছুরি চালায়,এতে প্রেমিকের দেহের মৃত্যু হলেও বালিকার হয় আত্মার মৃত্যু!

    4
    4 Comments
    • সুন্দর লিখেছেন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • বোবা হয়েছি কারণ আমি আমার স্বর্গীয় অনুভূতিগুলোকে সহস্র কাল বাঁচিয়ে রাখতে চাই। একটু কথা বললে, অন্তঃনগরের সব চিন্তন মুহূর্তেই বিষাদে ছাই হবে!

    4
    2 Comments
  • তুমি আমার শীতের সেই স্নিগ্ধ বিকেল, কি মায়ার রোদ, কি উপভোগ্য আহা! একটু পরেই শৈত্যের তীব্র কাপন।
    তোমার আমার প্রণয় শৈত্যের এক বিকেলের মতই সত্য!

    4
    1 Comment
  • অতলান্টিকের শীতল স্থানে, সহস্র বরফ খণ্ডের সাথে, বছর নব্বই সংসার করে একটা মানুষ যতটুকু নিথর হয়; তারচেয়ে কয়েক হাজার গুণ নিথর এই দেহ !
    এই দেহে প্রাণের অস্তিত্ব— কই পাও তুমি
    নয় অভিমান, এ তোমার যাতনের মমী!

    4
    1 Comment
  • পেটের তৃষ্ণা মিটাতে গিয়ে, আমি নিয়ে আসি—এক সমুদ্র তোমার তৃষ্ণা।
    সত্যি বলছি, আমি তোমার কেউ নই, কোথাও আমার কেউ নেই।
    আমি শুধু সেই তুমিতে বন্দি
    যে তুমি না জেনে , না বুঝে,
    আমার সাথে করেছিলে সন্ধি।
    আজ তুমি ভীষণ পরিণত
    তাই তোমার আমার যোজন শত!

    3
    1 Comment
  • নদীর ধারে বাঁশ বাগান
    —অপরাহ্ণে সেথায় বাজত সহস্র, মান-অভিমানের গান,
    দিন সায়াহ্নে দ্বিপাক্ষিক শত সভা;
    পথের ধারে আজ নেই কোনো প্রভা!
    বাঁশের বায়ে কৃষ্ণচূড়ায় অপরিণামদর্শীদের মহাপ্রয়ান!

  • অন্তহীন সুন্দরে আমার গহন
    তবুও উত্তাল হয় গহীন, থামেনা দহন!
    —তাইতো হয় কিছু কথার চয়ন।

  • প্রেম নয় বলো কৈশোর মাতলামি!
    ~~যা আমায় ধুলো বানিয়েছে!

  • আজ বর্ষাই নামে শীতকালে
    তুমি ভাবছ, —আমি আসব প্রাতঃকালে?
    ক্ষণিকের ভুবনে, তোমার চরণ মন্দিরে
    অহর্নিশি আমি—বন্দিরে,
    মুক্ত হতে গিয়ে হয়ে যাই যুক্ত
    —তাই লিখছি চিঠি বে-নামে, আবদ্ধ আমি মায়ারবানে।
    পথের বাঁকে যদি মিলে যাই
    মাঝে মাঝে তব যেন দেখা পাই!

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • নদীর ধারে বসতি
    ঢেউ-জলে আসক্তি!
    জল সে তো ভীষণ আপন
    তবুও মনে জাগে ভিন্ন কম্পন।
    আজ শ্রাবণের পূর্ণিমা
    ভাবছ কেন বসন নিয়া?

    3
    1 Comment
  • Load More Posts
Skip to toolbar