Profile Photo

তিমিরে আসক্তOffline

  • mp3010
  • Profile picture of তিমিরে আসক্ত

    তিমিরে আসক্ত

    2 years, 5 months ago

    ছোট গল্পের অংশঃ নাম আজও ঠিক হয় নি………………….
    একটু পরেই ঝুলতে হবে তবুও নীলাভ যেন ভীষণ নির্লিপ্ত। পারমাণবিক বোমায় লণ্ডভণ্ড সহস্র রাজ্যের বিষাদ যেন বহুবছর নীলাভের গহীনে দোল খেয়ে নীলাভকে ভীষণ অপরিণামদর্শী কিংবা নির্ভিক করে দিয়েছে।
    সব আয়োজন যেন নীলাভকে চির ঘুম পাড়ানোর জন্য। নীলাভ ভাবছে হয়তো আজই শেষ হবে সবই। কিন্তু তবুও ভাবছে “ মহাপ্রয়াণেই মুক্তি নাকি মুক্তির জন্য আবার সহস্র বছর একই বৃত্তে ঘুরতে হবে “
    মুক্তি হবে নাকি সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ।
    নীলাভকে ঝুলানো হলো, প্রায় ৭ সেকেন্ড ঝুলানোর পরে কর্তৃৃপক্ষ উপরের নির্দেশে ঝুলানোর কাজ বন্ধ রাখল। নীলাভ এরই মধ্যে দুই সমুদ্রের মাঝে চলে গেছে। দুই সমুদ্রের দুই রকম পানি যেখানে একটি থেকে অন্যটি পৃথক হয়েছে, দুই পানির শূন্যরেখা থেকে, নীলাভ হঠাৎ চেতন ফিরে পেয়ে আপনমনে হাসছে।
    নীলাভকে অপশন দেয়া হলো যদি তুমি এখনি হাসতে পারো তবেই তোমার মুক্তি!
    যে হৃদয় সহস্র রাজ্যের বিষাদ বইতে পারে সে-তো মৃত্যুতেও হাসতে পারে, তাই না!!!!
    নীলাভের এক ভয়ংকর হাসি মুক্তি দিল সাজানো ফাঁসি, তবুও মুক্তি সে তো বহুদূর!

    6
    3 Comments
Skip to toolbar