-
নিশীথ পথ
– মো: তৈয়েবুর রহমান
যাযাবর জীবনের অলিগলি পেরিয়ে
পিচ্ছিল কর্দমাক্ত ধূসর পথ মাড়িয়ে
এসেছি কতটা দুর।জানা নেই আরও কতো
অমানিশা ভব তট
পাড়ি দিতে হবে যতো
কণ্টকিত ছায়াপথ বন্ধুর।সময় ফুরায় বুঝি
এ ঘাটের বাধা যুঝি
পড়িয়া রইবো কি আর
পরম শরম মনে, ব্যাহত সন্ধি।আর কি এ পথ দেয়া হবে পাড়ি
বোঝা যেন হয়ে ওঠে বিষম ভারী
চেনা পরিবেশ সব হয় অচেনা
মুখোশের অবয়বে বন্ধু সজন
ভ্রমের পারদ মনে, যাবে কি চেনা!বিশ্বাস করে যাকে করেছি যতন
অবুঝ খেয়ালে তার নিঠুর মাতম
স্বজন – কুজন তার কি পরিচয়
একই সাথে চ’লে কি সদা বোঝা যায়
লাভালাভ আছে যা ক্ষণিকের তরে
সেই হয় কামিয়াব যে বুঝিতে পারে।ক্ষণিকের চাঁদ দেখে যে মোহে পড়ে
সূর্যের কিরণে- ঝলসাতে পারে
মেঘের গভীরে রবি সবাই না দেখে
দৃষ্টির আড়ালে কেউ দৃষ্টিহীন থাকে।শক্তি সঞ্চারী আগামীর পথে
আশীর্বাদ পাই যদি পার হবো রথে,
নিজ বলে ভরসা, না থাকিলে রথ
যদিওবা বন্ধুর নিরালোক নিশীথ পথ।4 Comments
Friends
A i Bangla
@aibangla
Muntasir Maruf
@muntasirmaruf
Md. Afzal Hossain Afzal
@md-afzalhossainafzal
khusbuislamic shop
@khusbuislamicshop
faiza adila
@faizaadila
মোঃ ফাইজুল ইসলাম
@faijulislam
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


তৈয়েবুর রহমান, “মেঘের গভীরে রবি সবাই না দেখে” লাইনটা ভীষণ গভীর এবং একদম সত্যি কথা। এই পথচলার কঠিন সময়ে নিজেকে শক্ত রাখার অনুপ্রেরণা আপনি কোথা থেকে পান?