Profile Photo

মো: আল-আমিন হোসেনOffline

  • Muhammad-Alamin-Hossain
  • শৈল বিজয় লক্ষ্যে
    __________________
    যাই, শৈল চূড়ায় ঘুরতে
    দাঁড়াই আমি নিবৃত্তিতে;
    বাঁশ ঝাড়ের ওই কোণে।
    অর্ধাঙ্গী মোর সঙ্গী ছিল
    আর, চিত্র ধরেছে ফোনে।

    দাঁড়িয়ে গর্তে, বাঁচার শর্তে
    করিয়া বৃহৎ পণ;
    হেঁটে হেঁটে মোরা,
    চলে এলাম বটে
    দেখা যায় চূড়া,
    আর তো কিছুক্ষণ।

    ভঙ্গুর মাটি, সাবধানে হাটি;
    হঠাৎ পড়েছি পিছলে,
    খাটাখাটনি সব যায় জলে,
    আবার, এসেছি শৈল তলে।

    দুঃখ শুধুই আঁকড়ে ধরে,
    দিচ্ছে নাতো ক্ষ্যান্ত;
    প্রাণ আমারি হয়েছে নিখোঁজ,
    দেহটা কেবল জ্যান্ত।

    শব্দার্থ:
    শৈল = পর্বত
    নিবৃত্তি = বিশ্রাম
    অর্ধাঙ্গী = স্ত্রী

    শৈল বিজয় লক্ষ্যে, স্বামী ও স্ত্রী পাহাড়ের চুড়ায় ঘুরতে যাওয়া ঘটনাটি কবিতায় বর্ননা করা হয়েছে পাশাপাশি জীবনে সফলতার চূড়ায় পৌঁছাতে নানা বাধা বিপত্তির কথা উল্লেখ করা হয়েছে।

    4
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • দারুণ লিখেছেন। অভিনন্দন

Skip to toolbar