তুলট | Mukul Khan | Activity
পানতুম ছন্দের কবিতা 
বিরহের বাঁশি
আসাদুজ্জামান খান মুকুল
স্বরবৃত্ত:৪+৪+৪+২
মন-মন্দিরে দোলে আজও তোমার মোহন বাঁশি,
বাঁশির সুরে জেগে ওঠে হারানো সেই বেলা,
তোমায় ভেবে নিত্য প্রহর হই যে উদাসী,
দূর অতীতে ফিরে দেখি ভালোবাসার খেলা।
তুমি আমার খরতাপে ছিলে বটের ছায়া,
শীতল ছায়ায় মুছে যেত জীবনের সব ক্লান্তি,
আজও কেন সেই ছায়াতে জেগে ওঠে মায়া?
তোমার অভাব মনের ঘরে বাড়ায় যে অশান্তি।
নিঝুম রাতে ঘুমের ঘোরে উঠি তোমায় ডাকি,
ফাগুন হাওয়া বারেবারে দেয় যে বুকে নাড়া,
স্বপ্নেরই এক মায়াজালে তোমার ছবি আঁকি,
স্মৃতির পাতায় জেগে থেকে হলাম দিশেহারা।
নিরালাতে ঝরে নীরব চোখের জলের ধারা,
এমন করে আর কতকাল থাকবে সরে দূরে?
বেদনারই স্রোত বয়ে যায়, জাগে নীরব তারা,
দুজনাতে মিলন হলে প্রাণ ভরিবে সুরে।
শেষ প্রহরে আঁধার নামে অভাগিনীর ঘরে,
তবু তোমার আসার আশায় প্রতীক্ষাতে আছি,
তোমার পরশ পেলে আলো জ্বলবে এ অন্তরে,
প্রাণের বন্ধু তুমি ছাড়া কেমনে বল বাঁচি?
পানতুম ছন্দের কবিতা 
বিরহের বাঁশি
আসাদুজ্জামান খান মুকুল
স্বরবৃত্ত:৪+৪+৪+২
মন-মন্দিরে দোলে আজও তোমার মোহন বাঁশি,
বাঁশির সুরে জেগে ওঠে হারানো সেই বেলা,
তোমায় ভেবে নিত্য প্রহর হই যে উদাসী,
দূর অতীতে ফিরে দেখি ভালোবাসার খেলা।
তুমি আমার খরতাপে ছিলে বটের ছায়া,
শীতল ছায়ায় মুছে যেত জীবনের সব ক্লান্তি,
আজও কেন সেই ছায়াতে জেগে ওঠে মায…Read More
শরতের রূপমাধুরী
আসাদুজ্জামান খান মুকুল
পেঁজা তুলোর মতো ভেসে
উড়ছে নীলাভ আকাশ ঘেঁষে
সাদা মেঘের দল,
কাশের ফুলের হাসির ছটায়
নামছে রূপের ঢল।
ভোরবিহানে পল্লীবালা
হেসে খেলে ভরে ডালা
কুড়ায় শিউলি ফুল,
ঘাসের গায়ে শিশিরবিন্দু
হীরামতির দুল।
দিগন্তে ওই রোদের খেলা
চলছে যে সারাবেলা
মৃদু হাওয়া বয়,
নদীর বুকে নৌকা বেয়ে
ভাটিয়ালি মাঝি গেয়ে
মনের কথা কয়।
কচি ধানের মিষ্টি ঘ্রাণে
স্বপ্ন জাগে চাষির প্রাণে
আনে সুখের বান,
শরৎজুড়ে মন কেড়ে নেয়
রাখাল ছেলের গান।
শরতের রূপমাধুরী
আসাদুজ্জামান খান মুকুল
পেঁজা তুলোর মতো ভেসে
উড়ছে নীলাভ আকাশ ঘেঁষে
সাদা মেঘের দল,
কাশের ফুলের হাসির ছটায়
নামছে রূপের ঢল।
ভোরবিহানে পল্লীবালা
হেসে খেলে ভরে ডালা
কুড়ায় শিউলি ফুল,
ঘাসের গায়ে শিশিরবিন্দু
হীরামতির দুল।
দিগন্তে ওই রোদের খেলা
চলছে যে সারাবেলা
মৃদু হাওয়া বয়,
নদীর বুকে নৌকা বেয়ে
ভাটিয়ালি মাঝি…Read More
আমি আসাদুজ্জামান খান মুকুল কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ লেখি।
আমি আসাদুজ্জামান খান মুকুল কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ লেখি।