-
শরতের রূপমাধুরী
আসাদুজ্জামান খান মুকুলপেঁজা তুলোর মতো ভেসে
উড়ছে নীলাভ আকাশ ঘেঁষে
সাদা মেঘের দল,
কাশের ফুলের হাসির ছটায়
নামছে রূপের ঢল।ভোরবিহানে পল্লীবালা
হেসে খেলে ভরে ডালা
কুড়ায় শিউলি ফুল,
ঘাসের গায়ে শিশিরবিন্দু
হীরামতির দুল।দিগন্তে ওই রোদের খেলা
চলছে যে সারাবেলা
মৃদু হাওয়া বয়,
নদীর বুকে নৌকা বেয়ে
ভাটিয়ালি মাঝি গেয়ে
মনের কথা কয়।কচি ধানের মিষ্টি ঘ্রাণে
স্বপ্ন জাগে চাষির প্রাণে
আনে সুখের বান,
শরৎজুড়ে মন কেড়ে নেয়
রাখাল ছেলের গান।5 Comments
Friends
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
@mokteruzzamanpbtgmail-com
Shamim Hossain
@shamimhossain
Asaduzzaman Asad
@asaduzzamanasad
Ruma Hossain
@rumahossain
asif khandaker
@asifkhandaker
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
মোঃ আব্দুল আজিজ রাকীব
@abdulazizcox503gmail-com
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



আপনার কবিতাটা পড়ে মনে হলো, শহর ছেড়ে একটু গ্রামের দিকে চলে যাই।