Profile Photo

Mukul KhanOffline

  • mukulkhan
  • Profile picture of Mukul Khan

    Mukul Khan

    • 1 month, 2 weeks ago

    পানতুম ছন্দের কবিতা

    বিরহের বাঁশি
    আসাদুজ্জামান খান মুকুল
    স্বরবৃত্ত:৪+৪+৪+২

    মন-মন্দিরে দোলে আজও তোমার মোহন বাঁশি,
    বাঁশির সুরে জেগে ওঠে হারানো সেই বেলা,
    তোমায় ভেবে নিত্য প্রহর হই যে উদাসী,
    দূর অতীতে ফিরে দেখি ভালোবাসার খেলা।

    তুমি আমার খরতাপে ছিলে বটের ছায়া,
    শীতল ছায়ায় মুছে যেত জীবনের সব ক্লান্তি,
    আজও কেন সেই ছায়াতে জেগে ওঠে মায়া?
    তোমার অভাব মনের ঘরে বাড়ায় যে অশান্তি।

    নিঝুম রাতে ঘুমের ঘোরে উঠি তোমায় ডাকি,
    ফাগুন হাওয়া বারেবারে দেয় যে বুকে নাড়া,
    স্বপ্নেরই এক মায়াজালে তোমার ছবি আঁকি,
    স্মৃতির পাতায় জেগে থেকে হলাম দিশেহারা।

    নিরালাতে ঝরে নীরব চোখের জলের ধারা,
    এমন করে আর কতকাল থাকবে সরে দূরে?
    বেদনারই স্রোত বয়ে যায়, জাগে নীরব তারা,
    দুজনাতে মিলন হলে প্রাণ ভরিবে সুরে।

    শেষ প্রহরে আঁধার নামে অভাগিনীর ঘরে,
    তবু তোমার আসার আশায় প্রতীক্ষাতে আছি,
    তোমার পরশ পেলে আলো জ্বলবে এ অন্তরে,
    প্রাণের বন্ধু তুমি ছাড়া কেমনে বল বাঁচি?

    3
    4 Comments
    • পুরো কবিতাটায় একটা পুরোনো দিনের প্রেমের সুবাস আছে।

    • বিরহের নীরব বাঁশিতে হারানো ভালোবাসার স্মৃতি আর ফিরে পাওয়ার আকুলতা একসঙ্গে বাজে…🖤

    • Mukul Khan, “তোমার অভাব মনের ঘরে বাড়ায় যে অশান্তি”—এই লাইনটা একদম মনের কথা বলে দিলেন। ছন্দ মিলিয়ে পুরো লেখাটা এত সুন্দর আর সাবলীল হয়েছে যে পড়তে ভালোই লাগছিল। আমাদের এই প্ল্যাটফর্মের অন্য লেখকদের লেখাতেও নিয়মিত লাইক ও কমেন্ট করবেন, তাহলে সবাই মিলে গ্রুপটাকে বেশ জমিয়ে রাখা যাবে।

    • আপনার লেখায় বিরহের যে গভীর অনুভূতি ও মায়ার প্রকাশ ফুটে উঠেছে, তা এক কথায় অপূর্ব এবং আশা করি আপনি এভাবেই হৃদয়ের কথাগুলো ছন্দের জাদুতে নিয়মিত তুলে ধরবেন।

Skip to toolbar