তুলট | Namita Sarker | Activity
# নিরবতা #
~~~ নমিতা সরকার 
নিরবতার শব্দ শুনি শুনশানে,
নিরবতার ভাষা শুনি আনমনে। 
নিরবতা কথা কয় কানে কানে , 
নিরবতার আর্তি শুনি রাতের নির্জনে।
নিরবতা তাকিয়ে থাকে পথের পানে, 
নিরবতায় ছেয়ে আছে আকাশ তারাদের সনে।
নিরবতা দেখা দেয় দূর ঘন সবুজ অরণ্যে, 
নিরবতা হঠাৎ গান গেয়ে উঠে মনে মনে। 
নিরবতার রূপ কখনো কখনো অচেনা, 
হৃদাকাশে নিরবতার মেঘের আনাগোনা। 
আকুল হয়ে নিরবতার বৃষ্টির গান হয় শোনা, 
নিরবতার নৈকট্য ছাড়া জীবন থাকে অজানা। 
নিরবতার আছে এক অজানা ভাষা, 
নিরবতায় প্রাণ পায় মনের যত আশা। 
নিরবতা জীবনে করে যাওয়া আসা, 
নিরবতার রহস্য খুঁজে হয়নি হাসা।
নিরবতা বদলে দেয় জীবনের মানে, 
নিরবতা কখনো কাউকে কাছে আনে।
নিরবতা যায় না পাওয়া এখানে সেখানে, 
নিরবতাই শেষ কথা জীবনের যেখানে। 
(১৩ ডিসেম্বর, ২০২১)
# নিরবতা #
~~~ নমিতা সরকার 
নিরবতার শব্দ শুনি শুনশানে,
নিরবতার ভাষা শুনি আনমনে।
নিরবতা কথা কয় কানে কানে ,
নিরবতার আর্তি শুনি রাতের নির্জনে।
নিরবতা তাকিয়ে থাকে পথের পানে,
নিরবতায় ছেয়ে আছে আকাশ তারাদের সনে।
নিরবতা দেখা দেয় দূর ঘন সবুজ অরণ্যে,
নিরবতা হঠাৎ গান গেয়ে উঠে মনে মনে। 
নিরবতার রূপ কখনো কখনো অচেনা,
হৃদাকাশে ন…Read More
# সন্ধ্যার সন্ধিক্ষণে #
~~~ নমিতা সরকার 
এখন এখানে সন্ধ্যা নেমেছে, 
দিন ও রাতের মোহময় সন্ধিক্ষণে,
একটু থামো সকলে,
একটু নির্বিঘ্ন হও।
একটু সৃষ্টিকর্তাকে স্মরণে নিয়ে এসো,
এইতো উত্তম সময় তাঁকে কাছে পাওয়ার, 
একটু শোন তাঁর মহান বানী,
প্রাণ খুলে উদযাপন করো এই বিশেষ ক্ষণ,
একটু জানো তাঁকে, 
একটু জানো নিজেকে।
বন্ধ করো প্রাত্যহিক কাজ,
এখন যে এখানে সন্ধ্যার সাজ। 
থেমে গেছে পাখিদের কোলাহল, 
রঙিন প্রচ্ছদে চিত্রিত অস্তাচল। 
ঘর অভিমূখী পশুর দল,
জীবন সন্ধ্যা ঘনালে থেমে যাবে জীবনের হলাহল। 
নদীর জলে আধাঁর নেমেছে,
বৃক্ষরাজির পাতা কৃষ্ণকালোয় সেজেছে। 
একটু পরেই গভীর অন্ধকারে ডুবে যাবে চরাচর, 
এখন যে এখানে সন্ধ্যা নেমেছে, 
এসো সবাই নিরবতার ধ্যানে মগ্ন হই,
সন্ধ্যারাগের স্বর্গীয় ভাষায় কথা কই। 
( ১৪ নভেম্বর, ২০২১)
 # সন্ধ্যার সন্ধিক্ষণে #
~~~ নমিতা সরকার 
এখন এখানে সন্ধ্যা নেমেছে,
দিন ও রাতের মোহময় সন্ধিক্ষণে,
একটু থামো সকলে,
একটু নির্বিঘ্ন হও।
একটু সৃষ্টিকর্তাকে স্মরণে নিয়ে এসো,
এইতো উত্তম সময় তাঁকে কাছে পাওয়ার,
একটু শোন তাঁর মহান বানী,
প্রাণ খুলে উদযাপন করো এই বিশেষ ক্ষণ,
একটু জানো তাঁকে,
একটু জানো নিজেকে।
বন্ধ করো প্রাত্…Read More
# স্মৃতি তুমি বেদনা #
~~~ নমিতা সরকার 
কেন যে বার বার পেছন ফিরে তাকাই? 
শত বাঁধা পেরিয়ে এসে কেন না সামনে আগাই?
কেনই বা না সামনের দিকে ধাই?
কেনই বা না সম্মুখ পানে তাকাই?
স্মৃতিদের দূর দূর করে তাড়াই?
কেন শুধু থমকে থমকে দাঁড়াই?
কোন এত শক্তি টানে পেছনের দিনে ?
কেন এত সখ্যতা স্মৃতিদের সনে ?
নিয়ে আসে সুখ যত হাসি অমলিন, 
একই সাথে বাজায় কেন দুঃখেরও বীন?
কেউ রাধে কেউ বাড়ে কেউ করে সাজ,
ভেসে ওঠে সব ছবি নেই কোনো লাজ।
কেন হয় অনুতাপ কেন আবার রাগ,
কেনই বা করে দেয় মনটাকে খারাপ?
নেই কোন সময় অসময়, চলে অভিযান, 
করে শুধু যাওয়া আসা, নয় অভিমান। 
রোজ রোজ স্মৃতিগুলো হাসায় কাঁদায়,
বর্তমান হারিয়ে যায় অতীতের ছায়ায়। 
রাশি রাশি স্মৃতিরা সব করে ফিরে তাড়া, 
জীবন কি তবে অসম্ভব স্মৃতিদের ছাড়া? 
( ২৬ অক্টোবর, ২০২১)
 # স্মৃতি তুমি বেদনা #
~~~ নমিতা সরকার 
কেন যে বার বার পেছন ফিরে তাকাই?
শত বাঁধা পেরিয়ে এসে কেন না সামনে আগাই?
কেনই বা না সামনের দিকে ধাই?
কেনই বা না সম্মুখ পানে তাকাই?
স্মৃতিদের দূর দূর করে তাড়াই?
কেন শুধু থমকে থমকে দাঁড়াই?
কোন এত শক্তি টানে পেছনের দিনে ?
কেন এত সখ্যতা স্মৃতিদের সনে ?
নিয়ে আসে সুখ যত হাসি অমলিন,
একই…Read More
Poetry is my passion
Poetry is my passion 