Profile Photo

Namita SarkerOffline

  • Namita-Sarker
  • Profile picture of Namita Sarker

    Namita Sarker

    4 years, 6 months ago

    # সন্ধ্যার সন্ধিক্ষণে #
    ~~~ নমিতা সরকার

    এখন এখানে সন্ধ্যা নেমেছে,
    দিন ও রাতের মোহময় সন্ধিক্ষণে,
    একটু থামো সকলে,
    একটু নির্বিঘ্ন হও।
    একটু সৃষ্টিকর্তাকে স্মরণে নিয়ে এসো,
    এইতো উত্তম সময় তাঁকে কাছে পাওয়ার,
    একটু শোন তাঁর মহান বানী,
    প্রাণ খুলে উদযাপন করো এই বিশেষ ক্ষণ,
    একটু জানো তাঁকে,
    একটু জানো নিজেকে।
    বন্ধ করো প্রাত্যহিক কাজ,
    এখন যে এখানে সন্ধ্যার সাজ।

    থেমে গেছে পাখিদের কোলাহল,
    রঙিন প্রচ্ছদে চিত্রিত অস্তাচল।
    ঘর অভিমূখী পশুর দল,
    জীবন সন্ধ্যা ঘনালে থেমে যাবে জীবনের হলাহল।
    নদীর জলে আধাঁর নেমেছে,
    বৃক্ষরাজির পাতা কৃষ্ণকালোয় সেজেছে।
    একটু পরেই গভীর অন্ধকারে ডুবে যাবে চরাচর,
    এখন যে এখানে সন্ধ্যা নেমেছে,
    এসো সবাই নিরবতার ধ্যানে মগ্ন হই,
    সন্ধ্যারাগের স্বর্গীয় ভাষায় কথা কই।

    ( ১৪ নভেম্বর, ২০২১)

    14
    9 Comments
Skip to toolbar