-
# স্মৃতি তুমি বেদনা #
~~~ নমিতা সরকারকেন যে বার বার পেছন ফিরে তাকাই?
শত বাঁধা পেরিয়ে এসে কেন না সামনে আগাই?
কেনই বা না সামনের দিকে ধাই?
কেনই বা না সম্মুখ পানে তাকাই?
স্মৃতিদের দূর দূর করে তাড়াই?
কেন শুধু থমকে থমকে দাঁড়াই?
কোন এত শক্তি টানে পেছনের দিনে ?
কেন এত সখ্যতা স্মৃতিদের সনে ?
নিয়ে আসে সুখ যত হাসি অমলিন,
একই সাথে বাজায় কেন দুঃখেরও বীন?
কেউ রাধে কেউ বাড়ে কেউ করে সাজ,
ভেসে ওঠে সব ছবি নেই কোনো লাজ।
কেন হয় অনুতাপ কেন আবার রাগ,
কেনই বা করে দেয় মনটাকে খারাপ?
নেই কোন সময় অসময়, চলে অভিযান,
করে শুধু যাওয়া আসা, নয় অভিমান।
রোজ রোজ স্মৃতিগুলো হাসায় কাঁদায়,
বর্তমান হারিয়ে যায় অতীতের ছায়ায়।
রাশি রাশি স্মৃতিরা সব করে ফিরে তাড়া,
জীবন কি তবে অসম্ভব স্মৃতিদের ছাড়া?( ২৬ অক্টোবর, ২০২১)
9 Comments
Friends
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
অরন্য হিল্লোল
@oronnyohillol
Md Suruzzaman Shohel
@suruzzaman
Jubayer Al Mahmud
@jubayer
IMTIAJ MUHAMMAD ABU AHSAN
@imtiajctg
Suhas Barnabash Gomes
@barnabash
মোখলেসুর রহমান
@mokhles
Nipun Chandra
@nipunch



ঠিক বলেছেন কবি, স্মৃতি ছাড়া জীবন অস্মভব। কেউ স্মৃতি তৈরীতে ব্যস্ত, কেউ স্মৃতির রাজ্যে ঘুরে বেড়াতে আর কেউ স্মৃতি মুছে ফেলতে। শুভেচ্ছা নেবেন কবি সুন্দর কবিতাটির জন্য।