Profile Photo

Niaz Aziz DipOffline

  • niazdip
  • Profile picture of Niaz Aziz Dip

    Niaz Aziz Dip

    • 5 years, 3 months ago

    জলফড়িং

    আমি জলের গভীরে জন্ম নেওয়া ফড়িং;যার রূপান্তর বুঝতে হলে তোমাকে বুঝতে হবে এককোষী জলজীবন।
    আমাকে অবহেলা তুমি করতে পারো।
    বরং তুমি সমগ্র পৃথিবীর বাস্তুসংস্থান— প্রত্যেক জীবনের অন্তর্ভেদী কোরাস কে অবহেলা করতে পারো।

    এসব তোমার একান্ত বিপ্লব অথবা অহংকার হতে পারে। আমি ঘাসের হৃদয় থেকে মুক্তি নিয়ে তোমাদের প্লাস্টিক হৃদয়ের অংশ নাও হতে পারি। এখানে আমার স্বাধীনতা। এই ফড়িং জীবনের স্বাধীনতা।

    আমিই দুর্দান্ত এই আকাশ নভোচারী।

    যার ডানায় লেখা পৃথিবীর ইতিহাস।

    5
    2 Comments
Skip to toolbar