Profile Photo

Md Akram HossainOffline

  • nilla2
  • Profile picture of Md Akram Hossain

    Md Akram Hossain

    4 years, 7 months ago

    *ধম্মের অবুঝ কম্ম*

    আকরাম হুসাইন

    নোংরা রাজনীতির রোষানলে
    দিয়ে নিজের পায়ে নিজে কামড়,
    অন্যকে দোষারোপ করতে লাগে জব্বর

    মানুষ হয়ে তুমি আজ মানুষ খেঁকো
    কি মানুষ হইলে তুমি
    নিজেকেই নিজে বিচার করো।

    তুমি নাকি শিক্ষিত,শিক্ষার আলোয় আলোকিত,
    তবে কেনই অবুঝের মতো শিক্ষার আলো আজ অন্ধকারে নিমজ্জিত!

    অন্যকে আঘাত করার আগে একবার ভেবো
    ধম্ম তোমায় এটা শেখায়নি কখনো,
    সেও মানুষ,কোনো হিংস্র জন্তু-জানোয়ার নাকো।

    ধম্ম-কম্ম নিয়ে মারামারি আর মৃত্যুর আহাজারি
    কতদিন কতকাল চলবে এ নোংরা রাজনীতি।

    মানুষের চামড়া গায়ে করছ তুমি গুম খুন খারাবি,
    আহারে মানুষ, আহা বাঙাল নির্বোধ জাতি।

    ধম্ম তোমার মনে,ধম্ম তোমার কর্মে,ধম্মেই নাকি করে মানুষ গঠন,
    হায় মানুষ কবে হবে ধম্মের তোমার সঠিক বোধন।

    ধম্মে-ধম্মে করোনা স্বজাতির বিভেদকরণ
    নইলে সেই যুগে যাবে তোমরা,
    সাহেবরা করবে সুযোগে সুযোগে পদাচরণ।

    সময় আছে বোঝার,সময় আছে ভাবার,
    ধম্মতে পরিচয় যার যার,নিজ জাতিকে রক্ষার্থে,
    হিন্দু-মুসলিমের বিকল্প নাই ঐক্যতার।

    9
    3 Comments
Skip to toolbar