-
ধন্যবাদ গাদ্দার
– নীরব মোস্তফাঅতঃপর দুটি আঁখি বন্ধ হয়ে গেল। আর নিজকে সংযত রাখতে পারলাম না। চৈত্র মাসের পত্রঝরা সেগুন গাছের মত সব অভিমান বাদ দিয়ে বসন্তের আম্রকাননের মুকুল ফোটালাম। কিন্তু হায়! কে জানিত বসন্তের কোকিলের মত এসে বর্ষার অজ্ঞলি হবে।
নিরীহ মাটিতে জন্ম দিয়েছি সচেতনতার বীজ। একবার নয় বারবার গাদ্দারীর ঘ্রাণ পেয়েছি। কিন্তু তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন। তিলে তিলে শিখেছি সব সহনশীলতা। নখের মত কেটেছি সব দুঃখ।মৌন উদ্ভিদের বীজ বুনেছি। পথ হারালেও হার মানে না মন। পরানের গহীন ভিতর ক্ষমার আওয়াজ পাওয়া যায়।
কিন্তু ক্ষমা তুমি পাবে না। আমি তোমাকে মাফ দিলেও নিজকে কখনো ক্ষমা করতে পারবে না। আঁধারে আলো পাবে কিন্তু সে আলোতে বাতি জ্বলবে না। পথ খুঁজে নেবে আত্মহননের আর সব হবে কুঁয়াশা। মন ভরে তোমাকে অভিশাপ দিলাম। এক জীবনে তুমি সুখী হবে , খুব সুখী।
বৃষ্টির জল আর কতটুকু কান্না মুছবে, বল?
যদি পুরো বৃষ্টির জলই অশ্রু হয় নিরবধি ।
আমার কাজল রাঙা চোখ যদি কখনো লাল হয়
তুমি কখনো আক্ষেপ করবে না-
স্পর্শহীন স্পর্শ লেপ্টে থাকুক সারা শরীর জুড়ে
এলোথেলো হোক আমার চুল, হলে হোক অনেক ভুল
তবুও রূপকথার রাজ্যে একটি নব সূর্যের উদয় হোক।3 Comments
Friends
Shikha Sarkar
@shikhasarkar
নাজিয়া হাসান চৌধুরী
@naziahasanchy
দ্বীপ সরকার
@dweepsarkar
A.K.M. Hafizur Rahman
@a-k-m-hafizurrahman
Sois Islam
@jagoronorganicgmail-com
Jannatul Ferdous Barsha
@jannatulferdousbarsha
Mishau Marma
@mishaumarma
মোঃ আবু নাছের আখন্দ
@abunaser
Sheram Niranjan
@sheramniranjan


নীরব মোস্তফা, আপনার এই লেখাটিতে জীবনের গভীর আক্ষেপ আর অনুভবের যে সংমিশ্রণ ফুটে উঠেছে তা যেমন হৃদয়ে দোলা দিয়ে যায়, তেমনি রুপকথার সেই নব সূর্যের আকাঙ্ক্ষা বা কোনো চিরচেনা বৃষ্টির গান শোনার মতো বিষাদময় অথচ সুন্দর চিত্রকল্পগুলোও পাঠকের মনে এক অদ্ভুত প্রশান্তি ও চিন্তার খোরাক জোগায়, তাই আপনার এই আবেগী শৈলীকে বজায় রেখে নিয়মিত আরও নতুন কিছু লিখে আমাদের মুগ্ধ করতে থাকুন।