-
Syed Farah and
Kanej-Roksana are now friends
-
মো: ফারহান হাবীব and
Kanej-Roksana are now friends
-
বিশ্বজিৎ এর খোলা প্যান্ট
বিশ্বজিৎ যদি প্যান্ট খুলে দেখাতে পারতো
সবগুলো ক্যামেরা তার নিম্নাংগে তাক করতো।
একজন উপাচার্য এসে বলতেন
ওকে ছেড়ে দাও
প্রগতিতে কোন বাধা নাই।3 Comments -
রোদ পরেছে বারান্দায়
ঢেকির শাকের ঘুম ভাংগলো এবার
বেড়ার উপরে বিড়াল মিউ মিউ শব্দে ডেকে উঠলো।
চুলায় ঝাল ঝল সিম আলু রান্না হচ্ছে
গাছের সাথে আমার একটি গোপন কথা আছে
প্রিয় গাছ, আমি আবার একটি শৈশব চাই।5 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 October 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
আসো ভালোবাসার কথা বলি
জানালার শিক গলা রোদ গড়ে বেড কাভারে আলোর নকশা।
আসো ভালোবাসার কথা বলি
দূর পাহাড়ের গা ঘেঁষে যে সহজ গ্রাম
সেখানে এখনো পাতার ঘরে শাক ভাতের স্বর্গ
আসো ভালোবাসার কথা বলি
অনেক বৃষ্টিতে কেপে উঠলে ঘরের চালা
দুজন মানুষ এক হয়ে মিশে গিয়ে বেচে থাকার স্বপ্ন দেখে।
স্বপ্নের মতো এক একটি দিন গড়ে
আসো ভালোবাসার কথা বলি।3 Comments -
Jannatul Ferdausi and
Kanej-Roksana are now friends
-
বাচ্চাদের নিয়ে প্রথম লেখা। হারিয়ে গিয়েছিল। এগারো বছর পরে ফিরিয়ে দিল ফেইসবুক। লেখাটা কেমন ছিল জানাবেন।
প্রজাপতি ও টুকটুকি
সকাল থেকেই বাবা, মা ঝগড়া করছে। টুকটুকি একটা বই খুলে পড়ার ভান করছে। কিন্তু কিছুই পড়তে পারছে না। তার কানে ঝগড়ার কথাগুলো ছুটে ছুটে আসছে। বাবা মা’য়ের অনেক কিছুই তার ভালো লাগে না যেমন: এই ঝগড়াঝাটি। একটু পরে বাবা মা অফিসে…Read More5 Comments-
আপনার গল্পটি খুবই সুন্দর ও আবেগঘন হয়েছে —একদিকে ছোট্ট টুকটুকির নির্জনতা আর বন্ধুহীনতা, অন্যদিকে তার কল্পনার জগৎ যেখানে প্রজাপতিরা কথা বলে। এতে শিশুর অন্তর্জগত, নিঃসঙ্গতা, বন্ধুত্বের আকাঙ্ক্ষা অসাধারণভাবে ফুটে উঠেছে।
-
@kanej-roksana মোটেও বাড়িয়ে বলি নাই। শুধু শুরুর অংশে বাবা–মায়ের ঝগড়ার বর্ণনা আরেকটু ছোট হলে মূল গল্প আরো গতি পেতো।
-
-
সন্ধ্যা বেলা নৃত্যতসব হলো
তার কোন ছাপ নেই
যেন তুমিই প্রথম এসেছ।
যেন তুমিই প্রথম নিজরূপ মুগ্ধ কুমারী
চন্দন মেখে স্নান করে
ফুলের রেণুতে টিপ পড়েছ।2 Comments -
ইদুর বিতং
সকালের খাবারের জন্য কী খাবে এসব ভাবতে ভাবতেই শফিক পিসির সামনে বসে পরলো। ঘন্টা খানেক ফেইসবুকে কাটিয়ে দেখে নেট নেই। কিছুক্ষণ নিজের বুদ্ধিতে এদিক সেদিক গুতাগুতি করলো না কোনভাবে ব্রডব্যান্ড এর কানেকশন পাওয়া যাচ্ছেনা। ব্রডব্যান্ড সরবরাহ করা প্রতিষ্ঠানটিতে ফোন করে সে গেল রান্নাঘরে। ফ্রিজে থাকা দুধ গরম করে তাতে ওটস দিয়ে খ…Read More
1 Comment -
হাসির নাটক
নীলের কেমন অস্থির অস্থির লাগছে। সে পাতিলে পানি গরম করতে দিয়ে গ্যাসের চুলা অন করে। চা না কফি দ্রুত সিদ্ধান্ত নেয় নীল। চা’ই তার পছন্দ। নীল চা নিয়ে বিছানায় বসে পা ঝুলায়। অস্থিরতা কমানোর চেষ্টায় সিগারেট টানে। একটু পরে ছাদে যায়। এই সেক্টরে একটা পার্ক আছে সেখানে লেখার প্যাড আর কলম নিয়ে গেলে কেমন হয় ভাবতে ভাবতে সে হাটতে থাকে। বারো নমবর সেক্…Read More
1 Comment -
Sakib comrade and
Kanej-Roksana are now friends
-
চাঁদ
মেঝেতে শুয়েছি আমি আজ
মনে মনে ডেকেছি চাঁদ।
ও চাঁদ আমার সাথে শুবি তুই রাতে
সারারাত জেগে থাকি
ঘুম হয়না আজকাল ঠিক মতোন
মার্বেল পাথরের মেঝেতে
জড়িয়ে শোব তোকে।
ঘুম ভেংগে গেলে তোর
চাঁদ মুখখানা দেখে হব পরম নিশ্চিন্ত।1 Comment -
বুনন
ও বাবুই বউ বুনন শেখাও
এক কাপড়ে এসেছি ছানা দুটি নিয়ে।
চড়ুইর সঙ্গে প্রবাদিত ঘটনা সকল
তুমি তুলে নিও তোমার ঘরেতে।
আমার সকল বুনে নিও শীতল পাটিতে
ছাউনিটুকু বুনতে পারি যদি আর
ছানা দুটি উড়তে শেখে
কিছু শান্তি হয় মনে।2 Comments -
প্রথম দিককার কবিতা। নাম দেয়া হয়নি।
অযথাই দোলনচাপা দোপাটি বনে চুল ছড়ায়ে বসো
আমি তাকে বলেছিলাম তোমার ব্যাপারগুলো নিয়ে বসব ছুটির দিনে।
জল ছড়ায়ে ছড়ায়ে ছুটে যায় নদী
সেও চোখ দিল জলে।
নদী নিজেই ঘাটে ফিরছিল ছপ ছপ বৈঠায়।
তাকেও ফিরতে হলো দীর্ঘ দুই চোখে
আজ সে গুছিয়ে বসেছে আমার পাশে।1 Comment -
এক বিকেল
দুপুরে রান্না করে খেয়ে রশীদ সাহেবের কেমন যেন লাগছে। পুরো রান্নার সময়টাতে যোগানদার হিসেবে ছিলেন পাশের বাড়ি আকবর নামে এক বৃদ্ধ। আকবরের স্ত্রী রশীদ সাহেবের সঙ্গে লেগে থাকাটা পছন্দ করেনা। কিন্তু আকবর সারাক্ষণ রশীদ সাহেবের সঙ্গে ছিলেন। রান্নাটাও মূলত আকবর করেছেন। রশীদ সাহেব পাশে দাঁড়িয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছেন। মাছ কেটেকুটে দিলেন আকবর…Read More
1 Comment -
হলুদ ফ্রিজ
ঘুম থেকে উঠেই বাবুই’র এই কালো আর ছাই রংয়া ফ্রিজটা দেখে মন খারাপ হয়ে যায়। আজ শুক্রবার স্কুল নেই। বাবুই অনেক দিন থেকেই ভাবছে ফ্রিজের পাশের দেয়ালে একটা হলুদ রংয়ের ফ্রিজ একে লাগিয়ে রাখবে। বাবুই’র এখন নয় বছর বয়স। আরো ছোট্ট বয়সে সে দেয়ালে আকাআকি করতো আর মা খুব বকতো।
বাবুই কারো বাসায় হলুদ রংয়ের ফ্রিজ দেখেনি কখনো। হলুদ রংয়ের ফ্রিজ কেন হয়না…Read More
1 Comment -
জোমাত
গ্রামের শেষ প্রান্তে যে মোল্লা বাড়ি আছে সেখানেও দাওয়াত পৌঁছে দেয় হাবিব। বংশ তাদের এক। এখন বাড়িগুলো ছড়িয়ে গেছে শুধু। বাড়ির মেঝ বৌটা মারা গেছে আজ দুই দিন। সেই বৌয়ের নামে জোমাত খাওয়া। বড় ভাই একটা গরু জবাই করতে বলেছে। খরচ হিসেবে বিশ হাজার টাকা পাঠিয়েছে। অন্য ভাইয়েরাও কিছু কিছু দেবে। হাবিব পান চিবুতে চিবুতে হালকা পায়ে হেটে চলে। শেষ পর্য…Read More
1 Comment -
শ্রোতা
রিমি যাস্ট “কিউরিওসিটি” শব্দটা বলেছে।
“নাওয়ালের কিউরিওসিটি কম।”
তখনই ঠিক তখনই শাহেদ শব্দটা পিক করে নিয়ে কথার তুবড়ি ছোটাতে লাগলো।
“ইন্টারনেটের কারণেই লোকের এখন কিউরিওসিটি নাই। ইন্টারনেটে তারা যা দেখে তাই সত্যিই বলে মনে করে। আসলে কিন্তু সেটা সত্যি না। আসলে লোকে যা দেখাতে চায় তাই আমরা দেখি। লোকে ভাবে আরে সুইজারল্যান্ড! ইন্টারনেটে আ…Read More1 Comment -
অপেক্ষা
নুরুল হক সাহেবের জ্বরের দিনগুলোতে খুব কৈ মাছের দোপিয়াজি খাওয়ার ইচ্ছে হলো। তিনি জ্বরের দিনগুলোতে তেমন কিছুই খেলেন না। ফ্রিজে দুধ ছিল। বুয়াকে ব্রেড কিনে আনতে বলেছিলেন। জ্বরের দিনগুলোতে ব্রেড তাওয়ায় সেকে আর দুধ গরম করে সেই দুধে ব্রেড চুবিয়ে খেয়ে নিলেন।
অনেক দিন আগে তার বোনের কালা জ্বর হয়েছিল। কবিরাজ তাকে না খাওয়ার বিধান দিয়ে…Read More
4 Comments-
-
“অপেক্ষা” একটি অন্তর্মুখী ও সংবেদনশীল গদ্য, যেখানে নুরুল হক সাহেব নামের এক নিঃসঙ্গ, মধ্যবয়সী কলেজশিক্ষকের জ্বরাবস্থায় কৈ মাছের জন্য আকুলতা থেকে একটি গভীর মানবিক অপেক্ষা তৈরি হয়। কৈ মাছ রান্না কেবলমাত্র খাবার নয়, এটি তার শৈশব, স্মৃতি ও হারানো সম্পর্কের প্রতি এক অন্তর্গত টান।
গল্পের মধ্যে একদিকে যেমন আছে ব্যক্তিগত স্মৃতির কোমলতা—বোনের মৃত্যুর যন্ত্…Read More
-
-
মা
“ও আফা, আজকে না আব্দুর রহমান কী করছে জানেন?” মুখ ভর্তি হাসি নিয়ে মাহমুদা আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে আমার বিছানায় শুইয়ে দিয়ে আব্দুর রহমানের কীর্তি বর্ণনা করে মাহমুদা।
মাহমুদা আমার ফুপাতো বোন। বিয়ে হয়েছে আমার চাচাতো ভাইয়ের সঙ্গে।“আব্দুর রহমানরে জিগাই ও রহমান, তুই কোন জামাডা পরবি? ও দেহাইয়া দেয় লালডা। যেই আমি ওরে ছাপার জামাডা…Read More
1 Comment - Load More Posts
Friends
Rokter Sagor
@roktersagor
Promit Chowdhury
@promitchowdhury
Mahmudul Hasan
@mahmudulhasan1
Emran Hasan Najmul
@emranhasannajmul
Arif
@arif1
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Sharmin
@sharmin1
Zahidul Islam Roni
@roni03






তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 October 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!