Profile Photo

নোমান খালভীOffline

  • nomankhalovi
  • Profile picture of নোমান খালভী

    নোমান খালভী

    1 year, 2 months ago

    ঈদ ভাবনা
    – নোমান খালভী

    সবাইকে ঈদ মোবারক! ঈদ মানেই খুশির বার্তা, শান্তির স্পর্শ, হৃদ্যতার বন্ধন। এদিন আনন্দ ভাগাভাগির দিন, একে অপরকে কাছে টেনে নেওয়ার দিন। ছোট-বড়, ধনী-গরিব—সবাই একসাথে মিশে যায় একই উৎসবে, একই উচ্ছ্বাসে।

    প্রত্যেকেই ঈদের দিনটিকে নিজের মতো করে সাজায়। শিশুরা অপেক্ষায় থাকে নতুন পোশাক, মজার খাবার আর ঈদ সালামির জন্য। বড়রা তৃপ্তি খোঁজে সেই হাসিমুখগুলোতে, যেখানে আনন্দের ঝিলিক খেলে যায়। ছোটদের ঈদ মানে ঈদ সালামি গোনার আনন্দ, আর বড়দের ঈদ মানে ভালোবাসার স্পর্শে ছোটদের হাত ভরে দেওয়া।

    এই উৎসব কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং হৃদয়ের বন্ধনকে দৃঢ় করার এক সেতুবন্ধন। ঈদের আনন্দ হোক সার্বজনীন, সবার জন্য এক সমান। আবার নির্মাণ হোক ভালোবাসায় মোড়া এক নতুন পৃথিবী, মানবতার এক নতুন ভোর।

    ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, ঐক্য আর ভালোবাসার নবজাগরণ। ঈদ মোবারক!
    সময়:
    রাত ১২ টা ৫ মিনিট
    ০২/০৪/২০২৫ ইং

    3
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar