-
অফিসের এক বিবাহিতা ম্যাডামকে দেখে মন উতাল পাতাল হয়েছিল, ফলাফল এই চরণ দ্বয়।
মুহূর্ত।
শত যোজন পেরিয়ে ধীর লয়ে এসে দাড়ালে,
কোন ফুলে লুকিয়ে ছিলে, না কি রয়েছিলে আড়ালে।
প্রথম পলক প্রথম দেখে হটাৎ থমকে যাওয়া,
কি যে আমার হয়ে গেছে, বুক করছে চিন চিন।
টান টানা হাসি মাখা আঁখি যুগল যার,
তাকে দেখে মাথা না ঘুরে থাকতে পানমরে কার।
আমার তো শুধু মাথা নয়, পুরো দুনিয়া গেছে ঘুরে,
আমার মনের যত লাল গোলাপ ভালোবাসা, দিয়েছি তার তরে।
মুখের সাথে মানানসই তার ছোট্ট নাসিক্য বাঁশি,
গোলাপ কমল লুটিয়ে পড়ে শুনিয়া তার হাসি।
সারারজীবন কদম তলে সেজে রাখাল মোহন,
বাজাতে পারি বাশের বাঁশি, তুমি যদি হও সুজন।
গোছানো বাধানো খোপার চুলে, কোন শিল্পী ছুয়ে,
এমন মায়া গড়েছে তাতে, শব্দ গিয়েছি ভুলে।
গড়ন তোমার চিকন চাকন, কোন কারিগরে গড়ে,
রাঙ্গিয়ে তোমায় দিয়েছেন তিনি গোলাপের লাল দিয়ে।
আঙ্গুল তোমার দেখতে ভারি, চম্পাবতী কলা,
তুমি সুজন রাজি হলে, ভাসাব প্রেমের ভেলা।
জাত ছেড়েছি, পাত ছেড়েছি, ছেড়েছি ঘর দোর,
তুমি ছাড়া আজ হতে সব করেছি পর।
ঠাঁই দাও চরণ ধুলিতে, কর জোড়ে আরতি,
হবে আমার স্বর্গ সম এই ধুলির ধরণী।
ধীরলয়ে নিঃশব্দে এসেছ হৃদয় দুয়ারে,
কোন পাষাণে বল পারে দিতে ফিরিয়ে।
এই প্রথম যেন দেখলাম আসমানের চাঁদ,
ছুয়ে যদি দিতে পারি দিয়ে আমার হাত।
বেলীফুলের গন্ধে আকুল ইহ জগৎ সারা,
সেই বেলী ও ম্লান দেখায় তোমার রুপেররচটায়।
রুপ যেন নয় আলোর ঝলক, বুকে লাগে চেখ,
যত আছ জগৎ সারা একবার এসে দেখ।
আমার চোখে একবার যদি দেখাতে পারতাম,
আলোর ঝলকে যেতে চলে ছেড়ে দু-কড়ির ইহধাম।
হও তুমি রাধা, আমি তবে হবো রাখাল কৃষ্ণ মোহন,
হয়ে তুমি আমার সখি, আমায় কর সুজন।
চরণে তোমার না হলে ঠাইজগৎ সব ছেড়ে,
না বেসে ভালো নাও এই জীবন কেড়ে।
রাঙা চরণ ধুলির ধরাতে যেখানে ফেলেছে চাপ,
এই ধুলি মোর গায়ে মাখাব রইবেনা অনুতাপ।
রাঙা চরণের ধুলি মাখাব, আমার কালো দেহে,
তোমায় আমি ছুয়ে আছি, চোখ বুজে রব এই মোহে।
ওহে মহামায়া, প্রেয়সী, ওগো কি নামে তোমায় ডাকি,
নাম গুলো সব তোমার সামনে লাগে যে বড় মেকি।
কিভাবে বলিব কথাগুলো মোর, মুখে লেগেছে তালা,
কথাগুলো সব বুকেতে জমা, মনেতে ধরেছে ব্যাথা।
যেমন নীরবে ধীরলয়ে এসেনে বাজালে ঘন্টা,
এখনি তবে যাচ্ছ চলে কথা বলার ছিল একটা।
তোমার চলার পিছু পিছু যত প্রজাতির দল,
রাস্তা জুড়ে মেলে ধরেছে রঙ্গিন পাখার আচল।
জড়ানো প্যাচানো চুলের খোঁপায় ময়ূরাক্ষী পেখম,
তায় বড় ভালোবেসেছি, বলছি কেটে কসম।
বিধাতা তোমায় পাঠিয়েছে শুধু একটি পলক দেখতে,
এই জীবন রাখব বাজি দেখতে আরেকটি পলক দেখতে।
কোথা হতে এলে সুন্দরী, কোথায় গেলে হারিয়ে,
একটি বার দেখা দিয়ে বাড়িয়েছ চোখের ক্ষিদে।
Friends
Mahbub Al Hasan
@mahbubkfdj
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Shoriful Shoron
@shoriful-shoron
কবিতা সম্ভার
@jannatul-ferddus
নোমান খালভী
@nomankhalovi
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আল মামুন আব্দুল্লাহ
@mamunabdullah01

