Profile Photo

নুরুন্নবী খোকনOffline

  • Nurunnabi-Khokon
  • Profile picture of নুরুন্নবী খোকন

    নুরুন্নবী খোকন

    3 years, 11 months ago

    এ কবিতা
    – নুরুন্নবী খোকন

    এ কবিতা তেরো নদী অশ্রুতে ধোয়া আবেগের
    এ কবিতা নব নক্ষত্র খোচিত খোলা আকাশের
    এ কবিতা রক্তে একাকার মৃত্তিকার
    এ কবিতা শূন্য চিত্তের অভাগী মায়ের হাহাকার
    এ কবিতা অরন্যের ,বৃষ্টির সাথে শালিকের খেলা
    এ কবিতা মধ্যবিত্তের, রোদ্র ছায়ার বেলা অবেলা

    এ কবিতা অনটন ত্যাজ্য অটুট অস্তিত্বের
    এ কবিতা সবুজ স্বপ্ন মিশ্রিত সত্যের
    এ কবিতা ঘর ছাড়া বাউলের গম্ভীর কন্ঠের
    এ কবিতা প্রতিবাদী যুবকের দ্রোহের
    এ কবিতা ভোরের সূর্য ওঠা সোনালী দিন
    এ কবিতা রক্তে শোধিত রক্তের ঋন

    এ কবিতা শিরায় বহমান প্রিয় স্বদেশ
    এ কবিতা হৃদয়ের গভীরে যতনে খোদিত বাংলাদেশ !

    6
    3 Comments
Skip to toolbar