Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • ঈদ মোবারক। সবাই কে পবিত্র ঈদুল ফিতর এর অনাবিল শুভেচ্ছা ও সালাম। সবাই অনেক অনেক ভালো থাকবেন।

    6
    4 Comments
  • পতাকা

    একটি পতাকা মোদের জীবনের স্পন্দন,

     জ্বালাও আজি হৃদয়ের নিয়ন।

    সব  অসারতা যাক ঘুচে যাক ,

    খোল খোল বাক।

    সব দৈন্যতা ঝেড়ে ফেলে আজি

    জাগুক নব প্রভাতে পল্লবরাজি

    আর নহে করে অবনমিত শির

    আত্মাকে করে  দৃঢ়তায় স্থির

    সমতার তরে গেয়ে যাও গান।

    সব নিশ্পন্দতার হোক অবসান

    অর্ধশতকপূর্বে বটবৃক্ষতলায়

    জনতার নির্ভি…Read More

    13
    15 Comments
    • আজ মুক্ত ভূখন্ডে লুন্ঠিত সম্মান

      শামুকের খোলসে বন্দী নিশান

      চলার জন্য যেন শুধু পথ চলা,

      সয়ে গেছে যেন সব ছলাকলা

      আলোর অলিন্দ ছেয়ে গেছে তিমিরে -দারুণ!

    • মনের সুখে বনের পতাকা উড়াও।

    • স্বাধীনতার মাস শুরু হতেই আপনাকে প্রথম স্মরণ করেছি কবি! জাতীয় পতাকা দিবস মনে রেখে ঠিক ঠিক আপনার কবিতা পাব জানতাম! বরাবরের মত একরাশ আবেগে জড়ানো লেখাটির জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল!

    • @Drako Shajibআবারও ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলট কতৃপক্ষ ও তুলটের সাথে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অকৃত্রিম শুভকামনা রইল।

    • আন্তরিক শুভকামনা নিরন্তর কবি

  • বাংলা আমার প্রাণ

    বাংলা আমার মায়ের কোল,

    আমার প্রথম সুর।

    বাংলা আমার প্রাণের হিল্লোল,

    স্বপ্নসুখের অঙকুর।

    বাংলা আমার সবুজের অঞ্জন,

    বাংলা আমার শিকড়।

    বাংলা আমার হৃদয়ের ব্যঞ্জন,

    নভঃললাটে নক্ষত্রনিকর।

    বাংলা আমার স্বপ্নসারথী,

    রংধনু রঙে স্বপ্নিল প্রাণ।

    মেঘের ছায়ায় ঝিরিঝিরি নদী,

    শঙ্খশালিকের নিদভাঙ্গা গান।…Read More

    12
    12 Comments
  • শীতের আগমনে

    দীগন্ত ঢেকেছে সফেদ চাদরে,

    বাতাসে বহে কুহেলী ঝিরঝির।

    পাতায় জড়ানো শিশিরের নীর,

    তরু-পল্লব কাঁপছে থর থরে।

    ঝরে পড়া পাতার মর্মর ধ্বনি,

    বিষাদিত সাজে সাজায় অবনী।

    নিস্তরঙ্গ মৃদু নদীর মতন

    দাঁড়িয়ে আছে মলিন গগন।

    আসা যাওয়ার বৃত্তের বলয়ে

    ঘুরে ফিরে আসে কালের সাথীরা।

    শিরশির জরা উত্তরা মলয়ে

    ডাক দিয়ে…Read More

    8
    8 Comments
  • নতুন প্রভাত
    হে পৃথিবী,
    তোমার কঠিন কোমল কোলে,
    একটি বছর চলে গেল,
    কত ছবি হল সাদাকালো!
    কত সহস্র অনুপলে গড়া,
    কান্না হাসির গৌরবে ভরা,
    প্রহরগুলো হল বিলীন।
    তবুও মোর জনম জনমের ঋণ,
    জমা আছে তোমার অলিন্দে।
    ঝরা ফুলের পাপড়িবৃন্দে,
    আজও সেই সৌরভ ঝরে,
    শক্তি যোগায় নতুন প্রহরে,
    যত দিয়েছ শূন্যতা আমায়
    ততই ভরিয়ে দিয়েছ পূর্ণতায়।
    কাঁটা…Read More

    13
    31 Comments
    • @nilufar-ghani অনেকদিন বাদ আপনার লেখা পড়লাম। দারুন হয়েছে। কি খবর আপনার, ভালো আছেন তো ?

      • অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভাল আছি। অনেকদিন পরে আপনার সাথে যোগাযোগ হয়ে ভাল লাগল। আপনার অনবদ্য লেখার ধারা অব্যহত রাখবেন। অনেক ভাল থাকবেন।

    • “তোমার কঠিন কোমল কোলে,
      একটি বছর চলে গেল,
      কত ছবি হল সাদাকালো”

      শ্রদ্ধা, প্রীতিমুগ্ধতা ও নববর্ষের শুভকামনা প্রিয়কবি…

    • নববর্ষের শুভকামনা প্রিয়কবি চমৎকার লেখনী।

    • চমৎকার &শুভেচ্ছা রইলো বন্ধু…

    • কবি অনেক ভাল লিখেছেন

    • সুন্দর শব্দের বিন্যাসে দারুণ লিখেছেন!

      • অনেক অনেক ধন্যবাদ। কবিতা এমন কিছুই হয়নি। কিন্তু আপনাদের ভালবাসা ও শ্রদ্ধার কথা আমার মনে থাকবে। কৃতজ্ঞতা জানবেন।

      • কী যে বলেন আপনি! আপনার লেখা সবসময়ই সুখপাঠ্য।

    • আহা! এমন প্রশান্তি শুধু আপনার কবিতায় খুঁজে পাই কবিপ্রিয়! নতুন দিনগুলো হোক আরো বেশী কাব্যময়!

      • অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বরাবরের মতই আপনার অনুপ্রেরণামূলক সুন্দর কথা শুনতে পেলাম। অনেক ভাল থাকবেন।

      • খুব সুন্দর করে বলেছেন।

      • ধন্যবাদ মঞ্চগুরু ও মঞ্চবন্ধু! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন! @prithula

    • @Prithula Zaman শুভেচ্ছা ও  নিরন্তর শুভকামনা।

    • @drako Shajib শুভেচ্ছা ও  নিরন্তর শুভকামনা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 January 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • তুলট কর্তৃপক্ষ ও তুলটের সাথে সম্পৃক্ত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ,শ্রদ্ধা ও অশেষ কৃহজ্ঞতা জ্ঞাপন করছি।

    • কবি চমৎকার কাব্ব্য বর্ণনা করেছেন

    • অনুপ্রাণিত হলাম।

    • শুভেচ্ছা রইলো

    • বছর তো যাবেই জীবনও যাবে কমে অতপর ……..সমর্পিত হবো।

      • হ্যাঁ, তারপর একদিন যাঁর যাঁর নির্ধারিত সময়ে মহাপ্রভু র কাছে চিরকালের জন্য সমর্পিত হব। সবসময় এটা মনে রেখে ই  সকলের সহযোগিতা, সহমর্মিতায় আমাদের জীবন এর কারুকাজ যেন সুন্দর করতে পারি। এপার এবং  ওপারের জন্য।  অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

    • জনপ্রিয়তার অভিনন্দন মঞ্চগুরু! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

  • শুভসকাল। Happy New Year 2023. সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা ও সালাম। সবাই অনেক অনেক ভাল থাকবেন।

    10
    4 Comments
  • সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

    বিজয়ের গান

    সাহসী জননী মাগো,
    আজ তোমার আঁচল ক্রোড়ে
    নিয়েছি ঠাঁই কী শান্তির ডোরে!
    বাহান্ন থেকে একাত্তর,
    বারে বারে বিঁধেছে শর।
    কত হিংস্র হানাদার শ্বাপদ
    তোমায় সবুজ অলিন্দ করেছে ক্ষত!
    বুকের মাঝে জ্বলেছে অনল,
    আঁখির পাতায় ক্ষুধিত গরল
    সইতে পারেনি আর মায়ের অবমান,
    তাইতো ঝলকে উঠেছে দামালের তরবা…Read More

    11
    18 Comments
    • চমৎকার &শুভেচ্ছা।

    • জয় হোক মানবতার।

    • “বিজয় মানে তপ্ত দাবদাহের পরে,
      প্লাবিত হওয়া রিনিঝিনি বৃষ্টির নির্ঝরে।
      বিজয় মানে ঝড়ের পরে শান্ত মেঘ,
      বিজয় মানে মায়ের স্নেহমাখা আবেগ।
      বিজয় মানে সত্যের পথে শুভ্রতার জয়,
      চূর্ণ করে রুদ্ধ সকল শিকলের বলয়
      আকাশে উড়ন্ত মুক্ত বিহগের হাসি।” মনের জমানো আবেগগুলোকে শব্দ দেয়ার জন্য একরাশ ভালোবাসা! বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন কবিপ্রিয়!

      • অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অসাধারণ আপনারা! আপনাদের ঔদার্য ও আলোকিত আত্মার প্রতি রইল অকৃ্ত্তিম শ্রদ্ধা ও ভালবাসা। অনেক অনেক ভাল থাকবেন সবাই।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 December 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • কবি আপনাকে অভিনন্দন জানাই

    • @Md. Mynuddin Hawlader অনেক ধন্যবাদ।

    • ভালো থাকুন নিরন্তর।

    • অসাধারণ সৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃজন

    • মহান বিজয় দিবস এর শুভেচ্ছা রইল।

  • প্রিয় কবি ও লেখক ভাই বোনেরা,
    আসসালামু আলাইকুম।
    শুভ সকাল ।
    আপনারা  সবাই কেমন আছেন?
    আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা,  অশেষ শ্রদ্ধা ও  ভালবাসা।
    তুলটের প্রতি নিরন্তর শুভকামনা ও কৃতজ্ঞতা রইল।

    12
    11 Comments
  • Profile Photo
    Himel Paul
    @himel1881
  • Profile Photo
    S.M ROBEL
    @smrobel
  • শুভ সকাল। সবাইকে সালাম ও শুভেচ্ছা।

    16
    12 Comments
    • শুভ সকাল কবিপ্রিয়! আপনাকে মঞ্চে পেয়ে খুব ভালো লাগলো! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

    • শুভ সকাল প্রিয় মঞ্চগুরু! অনেকদিন পর এলেন

    • শুভ সকাল এবং পূন আগমনের শুভেচ্ছা

    • আপনাকে’ও সালাম জানাই কবি… শুভকামনা সব সময়…

      • সবাইকে ধন্যবাদ। বিদায় তো আমি আগেই নিয়েছি । অনেকদিন পরে আপনাদের সাথে কথা হয়ে অনেক ভাল লাগল। আমি শুধু শুভেচ্ছা জানাতেই এসেছিলাম। অনেকদিন থাকার কারণে তুলটকে মিস করছিলাম হয়তো। অনেক অনেক ভাল থাকবেন সবাই। দূর থেকে শুভকামনা রইল।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন।

    • তুলট কতৃপক্ষ ও তুলটের সাথে সম্পৃক্ত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও  কৃতজ্ঞতা।

  • তুলটে আমার প্রিয় কবি ও লেখক জ্ঞানী ভাই ও বোনেরা,
    আপনাদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা ও ভালবাসা রইল।
    আাপনাদের এই প্রিয় প্ল্যাটফর্ম থেকে আমি আজ ৭ই নভেম্বর, ২০২২ ইং তারিখে বিদায় নিচ্ছি। ২০২১ সালের সম্ভবত: ২৯ নভেম্বর আমার এখানে যাত্রা শুরু হয়। এক বছর পর্যন্ত থাকা হলনা। তবে হ্যাঁ, যদি কখনও ভাগ্য অনুকূল হয়, মন টানে, তবে ইনশাআল্লাহ আসতে পারি।
    আপনারা আম…Read More

    16
    12 Comments
  • জেলহত্যা দিবস

    আজ ইতিহাসের সেই কলঙ্কিত দিন-
    নির্মমতার লজ্জার রুধিরে,
    রঞ্জিত আরও একটি একটি কালো দিন;
    স্তম্ভিত জনতা যেদিন ধুসর মেঘের তীরে,
    আর একবার বাকরুদ্ধ হয়েছিল এক পৈশাচিক গুপ্ত হত্যার বর্বরতায়।
    ইতিহাসের পংক্তিমালা কেঁপেছিল এই নির্দয়তার লীলায়।
    আকাশ বাতাস কেঁদেছিল সেদিন,
    গলেনি শুধু পাষাণ জল্লাদের মন;
    যারা চেয়েছিল স্বাধী…Read More

    17
    21 Comments
    • বাংলাদেশের জাতীয় জীবনের এমন একটি গুরুত্বপুর্ণ অধ্যায় কবিতায় তুলে ধরার জন্যে আপনাকে জানাই অসীম শ্রদ্ধা এবং অভিবাদন… একথা কিছুতেই বিস্মৃত হবার উপায় নেই, বাংলাদেশের প্রতিটি মহৎ ও বৃহৎ অর্জনের অন্তরালে রয়েছে সোনার সন্তানদের রক্তের দান… নিরন্তর শুভকামনা ও কৃতজ্ঞতা জানাই…

    • খুব দরকারি লেখা! মানবতাবোধের চরম নির্মমতা ও নিষ্ঠুরতার সাক্ষী হচ্ছে ৩ নভেম্বর জেল হত্যা দিবস। এ শোক কভু ভোলার নয়।
      বুকভরে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই জাতীয় চার নেতাকে! শুভেচ্ছা নেবেন মঞ্চগুরু!

    • অভিনন্দন

    • জনতার জয় হোক।

    • হত্যা কখনো&কোনদিন ভালো কিছু বয়ে আনতে পারে না ইতিহাস তার স্বাক্ষী… তবে দুঃখজনক হলেও সত্য প্রজন্মের একটা বিরাট অংশ ইতিহাস চর্চার চেয়ে রপ্ত করছে বেশি।শুভেচ্ছা রইলো😍

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • তুলট কতৃপক্ষে এবং তুলটের সাথে সম্পৃক্ত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

    • জনপ্রিয়তার অভিনন্দন কবিপ্রিয়! ভালোবাসা নেবেন!

    • অভিনন্দন।

    • আমাদের ইতিহাসের এক কলংকময় অধ্যায়।

  • Profile Photo
    Ishrat Jahan
    @ishratjahan
  • Load More Posts
Skip to toolbar