Profile Photo

অলি সৈয়দOffline

  • olisyed
  • Profile picture of অলি সৈয়দ

    অলি সৈয়দ

    2 months ago

    স্মৃতির ডাক পিয়ন

    ব্যস্ত মানুষের ত্রস্ত নগরের রুদ্ধ বহুপাস
    থেকে দূরে
    ভোরের কুয়াশামাখা নদীর কাছে যেতে
    ইচ্ছে করে,
    সেই ফেলে আসা
    জিডাই অন্তরে মূর্ছনা তুলে
    ডাকে বরষার শিহরণ।

    খরা জাল ফেলে মাচানে বসে থাকা
    নিবিষ্ট শিকারী, জলমগ্ন মন
    নায়রি নাও থেকে দেখা ভয়ধরা
    জলের ঘূর্ণি, পাড়ের দৃশ্যপট দূরে
    সরে যায়, শাপলার বিল আসে
    পদ্মফুলে মুঠি ভরা হাতে হাসে
    বালকের বিমুগ্ধ মন

    মায়ের সাথে মামা বাড়ি যাচ্ছি তখন।

    যখন ডুবে গেছে কৈশোরের চাঁদ
    জলছবি হয়ে গেছে সবচেয়ে আপন
    কি নিদারুন
    তুমিহীন শূন্যতা আঁকড়ে ধরে
    ভীষণ ভীষণ।
    মধ্য রাতে ঘুম ভেঙে যায়
    কড়া নারে স্মৃতির ডাক পিয়ন।

    এইসব কেন লিখছি
    কাকস্য পরিবেদনা, যখন জীবন নদী
    হারিয়ে ফেলে যে গতি
    দূর থেকে ডাকে স্মৃতি
    যেতে পারি না।

    2
    4 Comments
    • অপূর্ব এক স্মৃতিকাতর কবিতা! জীবনের গতিপথ আর নদীর গতির তুলনাটি বেশ প্রাসঙ্গিক। আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম!

    • “কড়া নাড়ে স্মৃতির ডাক পিয়ন ” ভালো লাগলো।

Skip to toolbar