-
ঈগল দেবী
অরন্য হিল্লোলকাঁচের আয়না যেন দেয় সহস্রাব্দের সাক্ষ্য
তবু যেন হয় না শেষ বিভাবরীর কৃষ্ণকাল
দেয়ালে ঝুলন্ত পরট্রেট যেন বলে যাতনার কথা
তবু যেন হয় না বিনাশ শত ষড়যন্ত্রের জাল।
সরু মেঠোপথ টেনেছে ইতি গিরিনদের ধারে
তবু যেন হয় না ইতি মিছে ভালবাসার গল্প,
অদেখা ভুবনের হাতছানিতে হয়েছে শেষ নিঃশ্বাস
তবু যেন আসেনি কভু হেমন্তের সংকল্প।
সরলা মোহিনী নদি এনেছে শেষ ঢেউয়ের আঁচ
তবু যেন হয় নাকো শেষ, হৃদয়ের রক্তক্ষরণ
স্নিগ্ধ ঘ্রানে পবন বয়েছিল কৃষ্ণচুড়ার ডালে
তবু যেন বুনেনি প্রিয়া নকশী কাথার বুনন।তবু এখনো যে বাকি , , , , , , , ,
হিমাদ্রিতে এখনো আসেনি প্রাচীন হাথর দেবী
তারই প্রতীক্ষায় যেন কুর্নিশ করে মিশরীয় আনুবিস
জিব্রাল্টারে এখনো আসেনি ইনকা দেবতা সুপে
তারই ইশারায় আনবে জয় চিরচেনা আইসিস।
নীল দরিয়ায় উড়ে আসেনি রেড ইন্ডিয়ান ঈগল দেবী
তারই ডাকে উঠবে জেগে সূর্জদেবের শত বন্দী
ভগ্নস্বপ্নের মাঝেও তাই তো দেখি পুব আকাশে আলো
দারুচিনি দ্বীপেও তাই ধরা দেয় আলেয়ার ফন্দী।3 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi



কত অজানা কথা হলো জানা কথায় কথায়
যা ছিল লুকিয়ে জীর্ণ মলাট হলুদ স্মৃতির পাতায়।