-
খোকা
অরন্য হিল্লোলজননী অবাক হিয়ায় শুধায় মুক্তিসেনাকে – “ কি রে, তোরা কেন আছিস নিশ্চুপ”
অজান্তেই মাতৃ নয়না অন্বেষণ করে তাহাদের মাঝে তাহারই খোকার স্বরূপ ।
জননী যেন পুলকিত হইয়া ভাবে নীরবে তবে কি খোকা আসিবে স্বাধীন পতাকা হাতে
প্রফুল্ল চিক্তে সগর্বে কহে – “মনে হয় খোকা পাঠাইয়াছে খুশির বার্তা এই কঙ্কন শীতে “
ব্যাকুল জননী বলে – “খোকা আমার পছন্দ করে খেজুরের গুড়ে মনোহরা ফুল পিঠা”
“করিয়াছি আরও পিঠা পুলি, ভাপা, কুশলি, দুধ চিতোই, ক্ষীর স্বাদে ভরপুর সর্ব মিঠা”
“অস্থির খোকা আমার রাত্রি বেলায় মোর পায়ে মাথা রেখে করে প্রসন্ন শান্তির নিদ্,
কতদিন ধরে শুনিনাকো মা ডাক, এখনো কি রেখেছে ধরে তার আজন্ম চঞ্চল জিদ”
জননী যেন দুশ্চিন্তায় পড়িয়া মুক্তিসেনাকে বলে – “ শোন শোন, খোকাকে জানাও মোর কথা
করে নাকো যেন দুর্ভাবনা আমাকে লইয়া, আমি আছি যথা সাবধানে হৃদয়ে স্বাধীনতা গাঁথা “
“ খোকা যে মোরে দিয়াছে অঙ্গীকার করিবে দূর যত হিংস্র হায়েনা হানাদারদের বঙ্গভুমি হতে
খোকা মোর রাখিবে জাতির পিতার মান, উড়াইবে লাল সবুজের কেতন এই পবিত্র মাটিতে “
“কতদিন ধরে লাল গাই ডাকে, দেখে না খোকাকে, গোয়ালে বসে করে আদরের প্রতিক্ষা
শ্বেত বিড়ালও যেন হয়েছে নির্বাক, যেন খোকার পানে চেয়ে হারায়ে ফেলিছে ধৈর্যয়ের দীক্ষা “
“বিরাট উঠানে শুভ্র প্রাতে ছাগল শাবক কভু করেনিকো খেলা খোকা যুদ্ধে যাইবার পর
বন টিয়া সুধুই খোকা বলে ডাকে, খাঁচায় থাকিয়া করে ছটফট, যেন শুকায় গিয়াছে কণ্ঠস্বর “
মুক্তিসেনাকে শুধোয় জননী – “কবে আসিবে স্বাধীনতা বলিতে কি পারো, কত দিন আছে বাকি
যাবে কি নিয়ে মোরে, খোকার কাছে একটিবারে, আর পারিবে না দিতে মোরে ফাঁকি”3 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi


সুন্দর; লিখে যাও।