Profile Photo

পরিমল রায়Offline

  • Parimal-Roy
  • Profile picture of পরিমল রায়

    পরিমল রায়

    3 years, 10 months ago

    পিতার পত্র- ৮
    স্নেহের পরিমল,
    পত্রে আর্শিবাদ রইল। আশা করি ভাল আছ। তোমার মোবাইল নম্বর পেয়েছি। যা হোক এবারে —- টাকা দিলাম । ভূট্টা ও ধান এখনো পাকেনি। এক সপ্তাহ পরে হয়তো হতে পারে।
    সামনে পরীক্ষা, তাই মনোযোগ সহকারে পরীক্ষা দিবে। কারণ কোন পরীক্ষাই তুচ্ছ বা অবহেলার বস্তু নয়। তাছাড়া এ পরীক্ষার ফলাফল তোমার জীবনে অভাবনীয় পরিবর্তন এনে দিতে পারে। তাই একটু পরিশ্রম করে ভালভাবে প্রস্তুতি নিবে। বহুদিনের শ্রম ও সাধনা যেন ব্যর্থ না হয়। মুখ যেন আগের মতো উজ্জ্বল থাকে।

    তোমার শুভ কামনায় এখানেই শেষ করছি।
    ইতি
    তোমারই পিতা

    5
    3 Comments
Skip to toolbar