Profile Photo

পরিমল রায়Offline

  • Parimal-Roy
  • Profile picture of পরিমল রায়

    পরিমল রায়

    3 years, 9 months ago

    পিতার পত্র—১৯

    প্রিয় পুত্র ,
    পত্রে শুভেচ্ছা ও আর্শিবাদ রইল। পর সংবাদ কন্টিনন্টোল কুরিয়ার সার্ভিসে ————– টাকা পাঠালাম । তুলে নিও। মনে রেখো ভ’ক্তের অধীন ভগবান।’ তাই, জাবি এর ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করে থাকো। আরো টাকা পাঠাইতাম । কিন্তু সামনে মনসা পূজা তাই কম করে দিলাম। সামনে মাসে ———— টাকা পাঠাবো।
    তোমার সঙ্গে আরো আলাপ হবে।
    তোমার কুশল কামনা করে এখানেই শেষ করছি।

    ইতি
    তোমারই পিতা ।

    পিতার পত্র—১৮
    কল্যাণীয়,
    পত্রে আর্শিবাদ রইল। আশা করি ভাল আছ। তোমার পত্র পেয়েছি। কিন্তু বদিউজ্জামানের কাছ থেকে টাকা ও জিনিষগুলো পেলে কি না ? তা খবর পেলাম না। তুমি পত্র পেয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিবে। এবারে —-টাকা দিলাম ।
    মনোযোগের সাথে লেখাপড়া কর। ভয় পেয়োনা। সাহসী হও। স্থির লক্ষ্যে ক্রমাগত এগিয়ে যাও। এবার এলাকায় অনাবৃষ্টি । ধান হয়তো সুবিধা হবে না।
    আমরা বর্তমানে সকলেই ভাল আছি। তোমার বইয়ের জন্য লোক গেলে নিয়ে আসবে। এলেই পাঠাব। তোমার কুশল কামনা করে শেষ করছি।

    ইতি
    তোমারই পিতা ।

    6
    5 Comments
Skip to toolbar