-
★এই বরষায় এসো★
————–
—পারভীন আকতারদু’হাত তুলে আকাশ পানে স্পর্শিয়া জলে,
সমান্তরাল পড়ে বৃষ্টি হৃদয়ের অন্দরমহলে।
ছুঁয়ে ছুঁয়ে যায় অব্যক্ত বাসনার উদগীরণ,
জল ছলছল উচ্ছলে ব্যথা ভরা বিকিরণ।গেল বরষায় ছেড়েছিলে মনের খেয়া ঘাট,
এই বরষায় অপেক্ষায় সতেজ সবুজ মাঠ।
চোখের পলকে হারিয়ে গেলে ডুবন্ত রবি,
কালো মেঘের আনাগোনায় লুকায়িত ছবি।বরষা আসে ধুয়েমুছে ফের রাঙাতে জীবন,
পাশে নহর বৃষ্টির ধারাপাত বাজায় অনুরণন।
সন্ধ্যাকালীন বৃষ্টির অনুভূতি রোমাঞ্চকর অতি,
রিমঝিম জলতরঙ্গে পৃথিবী সাজে রূপবতী।থেকো না আর অভিমানে একরাশ বেদনায়,
ফিরে এসো বরষার বাদলে উজ্জ্বল চেতনায়।
ভুলে যাই যত পুরোনো দলিলে লেখা স্বাক্ষর,
হৃদয়ে আঁকো বৃষ্টি ছোঁয়া ভালোবাসার অক্ষর।পারভীন আকতার
শিক্ষক, কবি ও প্রাবন্ধিক।
চট্টগ্রাম।2 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot



🌹