Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • Profile picture of সৃষ্টি

    সৃষ্টি

    3 years, 4 months ago

    আধুনিক যুগে, আমরা এতোই আরামদায়ক হয়ে যাচ্ছি নিজের অজান্তেই টেরই পাচ্ছিনা। এই যে প্রযুক্তি জায়গা নিল নানান যায়গায়। এই মুহূর্তে এই ধরেন, চিঠির কথাই বলি। যার খাম খোলার আলাদা ঘ্রাণ আপনারা পেয়েছেন। প্রিয় মানুষের ডাকপিয়নও হয়েছেন কখনো কখনো। জানেন, এখন চিঠির কথা নতুনদের কাছে ঠাকুরমার ঝুলির মত সাদাকালো কোন অতীতচিত্র কল্পনা ছাড়া আর কিছুই না। তাই না, দাদা।
    যদি তাই হয় দেখেন লস হচ্ছে, শুধু আবেগের স্পর্শের অনুভূতিতে। আর চিঠি অভিধানেই শুধু মিউজিয়াম এ রাখার মত একটা শব্দ মাত্র। যা একসময় মানব জাতির স্মৃতি মাত্র।
    চিঠি এখন হয়ে গেছে ডিজিটাল ভার্সন। এই ধরেন, এই মুহূর্তে আমি আপনাকে লিখছি। যেহেতু আপনার সাথে আমার সম্পর্কের জায়গা মধুর ও পারিবারিক তাই, একটু সাহস করেই ভার্চুয়াল এই দাদার প্রোফাইল ঘুরে সরাসরি ওয়ালে লিখছি। বকা দিলে দিবেন আরকি। কি করব, দূরত্ব, একান্ত জীবন যাপন, সবই বুঝি। তবুও….
    একটা উপলব্ধি করলাম ইদানীং,
    কিছুদিন পরে মানুষ হয়তো ভুলেই যাবে, ‘কবে প্রিয় মানুষের কান্নায় বুক ভিজে ছিল।’
    ভালবাসি দাদ্দে।
    ইতি
    সৃষ্টি

    6
    4 Comments
It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar