Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • Profile picture of সৃষ্টি

    সৃষ্টি

    3 years, 2 months ago

    রাতের আকাশটা দেখেছ?
    কি নৃশংস নিশ্চুপ কোলাহলে ভরপুর।
    যদি না দেখো তবে একবার
    বারান্দায় এসে দেখো।
    আমি অগ্নি শলাকার যন্ত্রণার
    কসম খেয়ে বলছি,
    কান পেতে শুনতে পারবে
    লাইট নেভানো কোন ঘর থেকে
    প্রতারক প্রেম নাশের কান্না।
    আর তার উপর ভর করে আছে
    পৈচাশিক আত্নার যৌবনান্দ।
    একটু খেয়াল করে দেখো,
    পাশের বারান্দায় তোমার বয়সী কেউ
    ফিরছে নীল ছবির গোপন সুখ নিয়ে,
    আর বিকৃত ভাবনায় রাতভর কথোপকথনে
    উত্তেজিত করছে ওপারের সংগিনীকে।
    আমি দেখেছি মোটরবাইক থামিয়ে,
    স্টেশনের পাশে গভীর রাতের ক্লান্ত মুখ।
    দেখেছি দিনভর ভিক্ষের আহরনে
    ভাত রান্না করার পেট পুজো।

    রাতের ব্যস্ততা দেখেছি হাসপাতালের করিডোরে,
    সাদা কাপড়ে ঢেকে রাখা শখের দেহ।
    তুমি দেখোনি? কি বলো দেখোনি?

It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar