Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • Profile picture of সৃষ্টি

    সৃষ্টি

    4 months, 1 week ago

    এই পথটা চেন?
    এই সেই পথ!
    যবে তুমি সিঁদুর ছোঁওনি।

    এই সেই পথ,
    সাক্ষী দেয়
    তোমার হাসির।
    সাক্ষী দেয়
    আমাদের শুভ দৃষ্টির।

    কত অপলক সাঁঝ গড়িয়েছে,
    হাতে হাত রেখে দুরু দুরু সাহসে।
    আমি শান্ত হয়ে যেতাম,
    তোমার আঙ্গুলের আলতো স্পর্শে
    আমার গাল ছুঁয়ে দিলে পরে।

    আমি তোমার ঠোঁটের রঙে
    আঙ্গুল রাখতেই,
    তুমি দ্রুত শ্বাসে
    আমার বুকের জামা আঁকড়ে ধরতে।
    আর আমি
    তোমার সেই রঙ পড়িয়ে দিতাম
    সিঁথির ভাঁজে খুব কাছ থেকে।
    তুমি আবেগে চোখ বুঝে সাতপাকের
    শপথ নিয়ে আমায় বলতে,
    ভালবাসি ভালবাসি,
    বড্ড ভালবাসি দেবতা।

    এই সেই পথ,
    যেথায় তোমার ঘ্রাণ
    আমায় আজো সুখ দেয়
    তোমার মত করেই।

    2
    2 Comments
It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar