-
নীরব প্রেমের প্রদীপ
– প্রিন্স হাওলাদার
মনে মনে জ্বলে দীপ, সে আলো তোমারে,
তবুও কি জানি না পথ চলে নির্জন;
চেয়ে থাকি দূর হতে, ভরে শুধু যারে,
আজিও তো সে আশাতে মন হলো কাঁদা।নীরবে যে কথাগুলি জমায়েছি বুকে,
সে কথা বলার সাধ্য নাহি পাই খুঁজে;
আমার এ প্রেম তাই রহে সুখে-দুখে,
নিজের ব্যথার মাঝে আমি শুধু বুঝি।তুমি তো হাসিয়া ফেরো অন্য কারো তরে,
আমার এ নিঃশ্বাস যায় শুধু ফিরে;
অজানা বেদনা নিয়ে মন শুধু মরে,
ভালোবাসা একা চলে এই নদীর তীরে।এই বিরহের ভাষা জানে শুধু মুই,
স্মৃতি নিয়ে বাঁচি, তবু তুমি মোর প্রাণ।5 Comments
Friends
Syed Farah
@syedfarah
Intisar Jabed
@intisarjabed
Tasfiya Official
@tasfiyaofficial
Shuddho Hassan
@shuddho
Sumon Molla
@sumonmolla
Omor Faruk Shawon
@shawonsadverse
Fayes Hasan
@fayeshasan
Sadia Anonna
@sadiaanonna
dip das
@dipdas



‘স্মৃতি নিয়ে বাঁচি, তবু তুমি মোর প্রাণ’—অমর প্রেম এমনই হয়!