Profile Photo

প্রিন্স হাওলাদারOffline

  • PRINCE-HOWLADER
  • সে বিহারে মাধুরী লয়ে
    – প্রিন্স হাওলাদার
    সে বিহরে মাধুরী লয়ে, যেমন রজনী
    তাহা নিরাবরণ নভ,সেথা নক্ষত্রপুঞ্জ ভাসে;
    যেন তিমির লগে কিরণে অনন্য সুষমা
    যাহা তাহার বদন ও আঁখি-পাতে ভাসে;
    যেন সব মাধুরী শান্ত হয়েছে মৃদুল কিরণে
    যাহা বিধাতা আহ্নের কিরণ হতে হরিছে।

    তিমির বাড়িত যদি, কিরণ কমিত ক্ষণ,
    সেই নিরাবয়ব সুষমা হইত অর্ধ বিলীন
    যা হিল্লোল আনে তার প্রতি কৃষ্ণ কুন্তলে,
    কিম্বা মৃদু কিরণ তার বদনেতে দেয় ঢালি;
    যেথা তাহার চিন্তারা সুশান্তিতে করে বিহার,
    কত নির্মল, কত বাঞ্ছিত তাহাদের সে নিলয়।

    আর সেই কপোল, আর সেই কপাল জুড়িয়া,
    যেথা নীরবতা, স্নিগ্ধতা, তবুও সে বাগ্মী,
    যে হাসি চিত্ত হরে, ও সে জ্যোতির্ময় আভা,
    বরং কহে পুণ্যকর্মে যাপিত সে দিন,
    যে চিত্ত রহে ধরাধামে সব সনে শান্ত হয়ে,
    সেই চিত্তে প্রণয় রহে শুদ্ধ, নির্মল, পবিত্র!

    (Inspired by the poem “She Walks in Beauty” by English poet Lord Byron.)

    3
    2 Comments
    • আপনার লেখা কবিতাটা পড়ার সময় মনে হচ্ছিল যেন দারুণ কোনো মায়ার জগতে হারিয়ে গেছি। শব্দের ব্যবহারগুলো এত সুন্দর আর স্নিগ্ধ যে বারবার পড়তে ইচ্ছে করে। লর্ড বায়রনের এই বিখ্যাত কবিতাটিকে এত চমৎকারভাবে আমাদের ভাষায় রূপান্তর করার অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেলেন?

    • প্রিন্স হাওলাদার, আপনার এই লেখায় ‘যে হাসি চিত্ত হরে, ও সে জ্যোতির্ময় আভা’ অংশটি এক অদ্ভুত মায়াবী অনুভবের জন্ম দেয়, আর আপনি যদি এর ছন্দময় প্রবাহের সাথে কিছু সরল শব্দ ব্যবহারের কথা বিবেচনা করেন তবে তা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
Tasfiya Official
@tasfiyaofficial
Profile Photo
Shuddho Hassan
@shuddho
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
Omor Faruk Shawon
@shawonsadverse
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Sadia Anonna
@sadiaanonna
Profile Photo
dip das
@dipdas
Skip to toolbar