-
সভ্যতার প্রচীর তোমাকে এমন ভাবে আড়াল করে রেখেছে যে আমাদের আর দেখা হয়নি কখনো। আমি অনেক চেষ্টা করেছি জানো, ঐ প্রচীর পেরিয়ে তোমার সাথে দেখা করবো বলে, কিন্তু পারিনি ব্যর্থ হয়েছি।তুমি সভ্যতার সাথে নিজেকে বদলাতে চেয়েছো, তাই তার প্রচীরে আড়াল হয়েছো। আমি কখন তেমন ইচ্ছে প্রকাশ করিনি তাই আমার পুরনো অতীতেই থেকে গেছি। আমি কখনো দিন বদলের গান নিয়ে শহরের রাজপথে হাঁটিনি কিংবা ভোরের ছড়িয়ে পড়া আলোর প্রভাত ফেরীতে পা মিলাই নি। আমি সবসময় থেকেছি চার দেওয়ালের ছোট্ট একটি গৃহের কোণে, যেখানে মানুষ মনের মাধর্যতা দিয়ে বাগানের মালি সাজে, দুঃখ ভোলা মনকে সামলাতে ব্যস্ততার কর্ম খুঁজে তার বসতগৃহে। মাঝে মাঝে উৎসব হয় স্বজনদের নিজ বসত ভিটে।কিন্তু বেলা শেষে সে নিঃসঙ্গই রয়, সন্ধ্যে নামে, নিশিতে পা বাড়ায় রাত্রি, চোখে ঘুম নামে, অঘোর নিদ্রায় আচ্ছন্ন হয়, আবার কষ্টে ভোলা “অতীত যাওয়া” স্বপ্নে আসে। তখন সে তন্দ্রায় আঁতকে উঠে, মাঝে মাঝে শব্দ বিহীন কান্না ঝরে, আবার নিজেকে সামলে পাথরের ন্যায় শক্ত হয়। জানি এসব শেষে অনেক ক্ষানি অভিমান আর অভিযোগ জমেছে তোমার মনে। আমি নিজেকে বদলাতে পারিনি কখনো। তাই হঠাৎ করেও আমাদের দেখা না হোক।
~উদ্দীপ্ত
3 Comments
Friends
রেনেসাঁ
@ranesa
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ বায়েজীদ
@bayejid
Rehana Akter
@rehanaakter
Md. Safi Mahmud
@safimahmud
আব্দুল্লাহ
@g-m-abdulah
শেখ মোহাম্মদ হাসানূর কবীর
@kabir-hasanur
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula


অনেক ভাল হয়েছে। আপনাকে অভিনন্দন