-
আজ এই সমাজ আমার জন্যে তাদের শহরে নিষিদ্ধতার সাইন বোর্ড লাগিয়েছে, তাদের শহরে আমার নাকি প্রবেশ নিষেধ। ঠিক আছে, তোমরা ও শুনে রাখো, আমি রাখবো না পা তোমাদের শহরে। তবে তোমরা শুনে নাও আমি বহিষ্কার করলাম তোমাদের আমার জগত থেকে, যেখানে তোমরা আমার অনুমতি ছাড়া কখনোই প্রবেশ করতে পারবে না। তার কারণ আমার জগতে আমি যোগ্যতাহীন মানুষকে জায়গা দিনা, আর তোমরা হলে আমার জগতে প্রবেশের অযোগ্য। আমি চাইলে তোমাদের তৈরী করা নিষিদ্ধতার সাইনবোর্ড ভেঙে তোমাদের শহরে প্রবেশ করতে পারি কিন্তু তোমরা তা পারো না। তোমরা এই ভাবেই নিজেদের নিয়মের দেয়ালের আটকে থাকবে, তার কারণ এটাই তোমাদের কর্মেরফল।তখন ভূলে যাবেনা যেনো এইটা তোমাদেরি তৈরী করা সমাজের নিয়ম ছিলো, যা তোমরা অন্যের জন্য তৈরী করে ছিলে। সেই দিন আমি তোমাদের ওই অবস্থা দেখে তোমাদের মতো মানুষকে নিয়ে যেভাবে তামাশা কর তা করব না, কিন্তু করুণার চোখ দিয়ে শুরু তোমাদের দেখব। আমার এই করুণাময় দৃষ্টি দেখে তোমরা আমাকে প্রশ্ন করে জানতে চাইবে আজ কেনো তোমাদের জন্য এতো নিষ্ঠুর হয়েছি? উত্তরে আমি বলব তার কারণ আজ আমি তোমাদের ঘৃণা করি, অনেক অনেক ঘৃণা করি। আর তা করতে তোমরাই আমাকে শিখিয়েছ কি করে তোমাদের ঘৃণা করতে হয়।
~উদ্দীপ্ত
1 Comment
Friends
রেনেসাঁ
@ranesa
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ বায়েজীদ
@bayejid
Rehana Akter
@rehanaakter
Md. Safi Mahmud
@safimahmud
আব্দুল্লাহ
@g-m-abdulah
শেখ মোহাম্মদ হাসানূর কবীর
@kabir-hasanur
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula


ঘৃণা নয় ভালোবাসা ধারণ করুক সকলে। শুভেচ্ছা নেবেন।