-
অল্প কথার গল্প
১ # স্বপ্নীল অপ্সরি
হঠাৎ করেই মাথাটা ব্যাথা- টিপ্ টিপ্ বা এক অব্যক্ত রকম যন্ত্রণা ।আর তখন দুহাতে মাথাটাকে দু’দিক থেকে চেপে ধরলে বা আঙ্গুলে কপালটাকে মালিশ করলে খানিকটা স্বস্তি !আর রাত্রিতে প্রেসক্রিপসান মতে ১.৫এমজি ম্যাগরানিল সেবন করে ঘুমাতে হয়। আর তখনই ঘুমটা গভীর আর দীর্ঘায়িত হয় । আর স্বপ্নটা দুচোখের ক্যানভাসে ঢেউ তুলে ছলাৎ —-ছলাৎ–দু’কুল ভেঙ্গে উপচে পড়ার মতো ! এক গোলাপী রমনী হৃদয়ের জলসিঁড়িতে বসে ঢেউয়ের তালে তালে হাসে, খিল খিল…খল…খল… সেই হাসির তরঙ্গে যুবতীর বুকের জমিন থেকে খসে পড়ে রমনীয় শিপন বসন-খোলস বদলানো সর্পের মতন! দৃশ্যায়িত হয়- জ্যোস্নাময় দুটি টইটুম্বর যৌবনা চাঁদ। দেখে ভাঙ্গে ধৈর্য্যের বাঁধ । হাজার বছরের নিদ্রা ভাঙ্গে আমার-আর স্বাধ জাগে জলসিঁড়ি বেয়ে জলে নামার-টুপ্ টুপ ডব দিতে পানকৌড়ি আর মাছরাঙ্গার মতো আর নামার জন্য দু’পা বাড়াতেই ধপাস! স্বপ্ন ভংগ্ন হয়ে দেখি মেঝেতে চিৎপটাং !
তারপর…………
সকাল হয়,পাখি ডাকে, হিম শীতল বাতাস প্রবাহিত হয় আর পাশের মক্তবে কচি বাচ্চাদের কুরানের অমৃত বাণীর সুললিত সুর শুনে তবেই পরিপূর্ণ বাস্তবে পর্দাপন হয় আমার ।
এ স্বপ্ন আজকাল বা এক দু’দিনের নয় । যখনই গভীর ঘুম- তখনই এই স্বপ্নে বিভোর; তাকে যেন বহু চেনা-কোথায় যেন দেখেছি কবে । কখন ও যেন একান্তে বলেছি তাকে কিছু হৃদয়ের কথা ! কিন্তু বাস্তবে সে কেবলই স্বপ্নের রাধিকা । ধরা ছোঁয়ার বাহিরে এক স্বপ্নীল অপ্সরী !
এত সবের পরে ও মন চলতি পথে গোপনে হন্য হয়ে খুঁজে ফিরে তাকে । যদি কোথাও কখনও পাই তার দেখা……
___________________
রফিকুল ইসলাম বাঁধন
পতেঙ্গা, চট্টগ্রাম।12 Comments
Friends
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Pritam Biswas
@pritam-biswas
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
Noyontara
@bablee
তুবা
@zariyaat
AdabenTatali
@adabentatali
Drako Shajib
@drako



বেশ