তুলট | রফিকুল নাজিম | Activity
ভিখারি 
রফিকুল নাজিম 
ভেবেছিলাম- 
তোমাকে পেয়ে গেলেই
ব্যাস- আমার সব পাওয়া হয়ে যাবে।
জাগতিক চাওয়া-পাওয়ার হিসেব কড়ায়-গণ্ডায় চুকে যাবে।
দৈবাৎ তোমাকে পেয়েও গেলাম
আমি পূর্ণ হতে গিয়ে দেখি; আমার সবটাই শূন্য
আমাতে আর অবশিষ্ট নেই কিছু আর!
লুলা-ভিখারির মত রোজই আমি তোমার সামনে দাঁড়াই
দু'হাত পেতে পূর্ণ হতে চাই-
'একটুকুন ভালোবাসা দাও, 
ভালোবাসা দাও
ভালোবাসা দাও।'
কেরাণীগঞ্জ, ঢাকা
২৯ আগস্ট, ২০২৬
ভিখারি
রফিকুল নাজিম 
ভেবেছিলাম-
তোমাকে পেয়ে গেলেই
ব্যাস- আমার সব পাওয়া হয়ে যাবে।
জাগতিক চাওয়া-পাওয়ার হিসেব কড়ায়-গণ্ডায় চুকে যাবে।
দৈবাৎ তোমাকে পেয়েও গেলাম
আমি পূর্ণ হতে গিয়ে দেখি; আমার সবটাই শূন্য
আমাতে আর অবশিষ্ট নেই কিছু আর!
লুলা-ভিখারির মত রোজই আমি তোমার সামনে দাঁড়াই
দু’হাত পেতে পূর্ণ হতে চাই-
‘একটুকুন ভালোবাসা দ…Read More
অবহেলার ঋণ
রফিকুল নাজিম 
মানুষ কেন হারায় মানুষ অবহেলার ঋণে
একদিন মানুষ খুঁজে তাকে উজান ব্যথার দিনে।
হারিয়ে মানুষ প্রেম শিখে- প্রথম মানুষ বোকা
সব হারিয়ে বোকা মানুষ খায় সে চারু ধোঁকা!
তখন কী আর করার থাকে যতই ডাকুক পিছে
জীবন তখন শূন্য কেবল- ষোলো আনাই মিছে।
কেরাণীগঞ্জ, ঢাকা
১৬ আগস্ট, ২০২৬
অবহেলার ঋণ
রফিকুল নাজিম 
মানুষ কেন হারায় মানুষ অবহেলার ঋণে
একদিন মানুষ খুঁজে তাকে উজান ব্যথার দিনে।
হারিয়ে মানুষ প্রেম শিখে- প্রথম মানুষ বোকা
সব হারিয়ে বোকা মানুষ খায় সে চারু ধোঁকা!
তখন কী আর করার থাকে যতই ডাকুক পিছে
জীবন তখন শূন্য কেবল- ষোলো আনাই মিছে।
কেরাণীগঞ্জ, ঢাকা
১৬ আগস্ট, ২০২৬
রফিকুল নাজিম changed their profile picture
দীর্ঘশ্বাসের মিনার
রফিকুল নাজিম 
ঘুটঘুটে এই ছাপড়া ঘরটা- দীর্ঘশ্বাসে ভরা
ভোগ্য মালের জীবন কী আর- বেঁচে থেকেও মরা।
সমাজপতির ছায়ায় যদি বেশ্যার পা-খান পড়ে
দুধের স্নানে হয় কি শুচি- বেশ্যা যাকে ধরে?
তুলসিপাতার জল কি পারে বেশ্যার নোংরা মুছতে
ধর্মগুরুর ধর্মের বাণী- রাতে কে যায় খুঁজতে?
স্যাঁতস্যাঁতে সেই ছাপড়া ঘরে সাধুদের কী সভা!
কামের রসে ভিজে নাগর- প্রেমিক তারে ক'বা?
রাতটা বাড়লে সাধুর কামে বেশ্যার শরীর পূজে
চটকে দিয়ে ঠোঁট লিপস্টিক- রসের হাঁড়ি খুঁজে!
রাতের বেশ্যা পরম পাওয়ার- কড়ি ক'খান গুনে
সাধু সাত্ত্বিক সুশীল নাগর- মুখ পুড়েছে চুনে!
কেরাণীগঞ্জ, ঢাকা
১৩ আগস্ট, ২০২৬
দীর্ঘশ্বাসের মিনার
রফিকুল নাজিম 
ঘুটঘুটে এই ছাপড়া ঘরটা- দীর্ঘশ্বাসে ভরা
ভোগ্য মালের জীবন কী আর- বেঁচে থেকেও মরা।
সমাজপতির ছায়ায় যদি বেশ্যার পা-খান পড়ে
দুধের স্নানে হয় কি শুচি- বেশ্যা যাকে ধরে?
তুলসিপাতার জল কি পারে বেশ্যার নোংরা মুছতে
ধর্মগুরুর ধর্মের বাণী- রাতে কে যায় খুঁজতে?
স্যাঁতস্যাঁতে সেই ছাপড়া ঘরে সাধুদের কী সভা!
কামের রসে…Read More
রফিকুল নাজিম changed their profile picture
আক্ষেপনামা
রফিকুল নাজিম 
ছায়াবীথির এই পথও একদিন ফুরাবে
ফুরিয়ে যাবে আমার জোছনায় ভেজার খায়েশ। 
একদিন কবিতার বই হাতে নিতেই বিশ্রী রকম ঘেন্না আসবে
এইসব সবুজের রাজ্যকে ধূসর ধূলো গিলে খাবে একদিন।
ফুরিয়ে আসবে ঝকঝকে দিনের দৈর্ঘ্য 
নোনতা গন্ধের রাতে প্রস্থ
শুকতারা ও সন্ধ্যাতারার অস্পৃশ্য উচ্চতা।
একদিন বিবর্ণ হয়ে যাবে মোনালিসার হাসি
ক্ষয়ে যাবে বনলতা সেন- মুখ তার শ্রাবস্তীর কারুকার্য!
চায়ের বাগানের দু'টি পাতা একটি কুঁড়ির চারু সম্মেলন 
মধ্য আকাশে ওড়া দুপুরের শঙ্খচিল
এবং খসে পড়া পালক তার।
একদিন কিছুই থাকবে না অবশিষ্ট 
আমার সেইসব ভালো লাগা
মুগ্ধতার অগণিত মিছিলও একদিন ফুরিয়ে যায়,
একদিন আমারও বাড়ি ফেরার ব্যাগ্রতা কমে যাবে
বরফ শীতলতায় থেকে যাবে এক বুক সমুদ্রের তৃষ্ণা 
আক্ষেপের নোনাজলে ভেজা গোপন চোখ-জোড়া।
তোমাকে না পাওয়ার তীব্র হাহাকার নিয়ে 
একদিন আমাকেও চলে যেতেই হবে
একদিন যমদূতের মুখোমুখি দাঁড়িয়েও
ফুঁস করে আমার বুক থেকে বেরিয়ে যাবে 
সুগভীর এক আক্ষেপনামা।
আহা রে!
শেষবারের মত যদি দেখিতে পাইতাম তাহারে।
কেরাণীগঞ্জ, ঢাকা
০৬ আগস্ট, ২০২৬
আক্ষেপনামা
রফিকুল নাজিম 
ছায়াবীথির এই পথও একদিন ফুরাবে
ফুরিয়ে যাবে আমার জোছনায় ভেজার খায়েশ।
একদিন কবিতার বই হাতে নিতেই বিশ্রী রকম ঘেন্না আসবে
এইসব সবুজের রাজ্যকে ধূসর ধূলো গিলে খাবে একদিন।
ফুরিয়ে আসবে ঝকঝকে দিনের দৈর্ঘ্য
নোনতা গন্ধের রাতে প্রস্থ
শুকতারা ও সন্ধ্যাতারার অস্পৃশ্য উচ্চতা।
একদিন বিবর্ণ হয়ে যাবে মোনালিসার হাসি
ক্ষয়ে…Read More