Profile Photo

রফিকুল নাজিমOffline

  • Profile picture of রফিকুল নাজিম

    রফিকুল নাজিম

    • 1 month, 2 weeks ago

    আক্ষেপনামা
    রফিকুল নাজিম

    ছায়াবীথির এই পথও একদিন ফুরাবে
    ফুরিয়ে যাবে আমার জোছনায় ভেজার খায়েশ।
    একদিন কবিতার বই হাতে নিতেই বিশ্রী রকম ঘেন্না আসবে
    এইসব সবুজের রাজ্যকে ধূসর ধূলো গিলে খাবে একদিন।
    ফুরিয়ে আসবে ঝকঝকে দিনের দৈর্ঘ্য
    নোনতা গন্ধের রাতে প্রস্থ
    শুকতারা ও সন্ধ্যাতারার অস্পৃশ্য উচ্চতা।
    একদিন বিবর্ণ হয়ে যাবে মোনালিসার হাসি
    ক্ষয়ে যাবে বনলতা সেন- মুখ তার শ্রাবস্তীর কারুকার্য!
    চায়ের বাগানের দু’টি পাতা একটি কুঁড়ির চারু সম্মেলন
    মধ্য আকাশে ওড়া দুপুরের শঙ্খচিল
    এবং খসে পড়া পালক তার।

    একদিন কিছুই থাকবে না অবশিষ্ট
    আমার সেইসব ভালো লাগা
    মুগ্ধতার অগণিত মিছিলও একদিন ফুরিয়ে যায়,
    একদিন আমারও বাড়ি ফেরার ব্যাগ্রতা কমে যাবে
    বরফ শীতলতায় থেকে যাবে এক বুক সমুদ্রের তৃষ্ণা
    আক্ষেপের নোনাজলে ভেজা গোপন চোখ-জোড়া।
    তোমাকে না পাওয়ার তীব্র হাহাকার নিয়ে
    একদিন আমাকেও চলে যেতেই হবে
    একদিন যমদূতের মুখোমুখি দাঁড়িয়েও
    ফুঁস করে আমার বুক থেকে বেরিয়ে যাবে
    সুগভীর এক আক্ষেপনামা।
    আহা রে!
    শেষবারের মত যদি দেখিতে পাইতাম তাহারে।

    কেরাণীগঞ্জ, ঢাকা
    ০৬ আগস্ট, ২০২৬

    3
    8 Comments
    • শেষবারের মতো দেখিবার সাধ জীবনে ও শেষ হবেনা,মনোমুগ্ধকর লেখা ।

    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা কাজ করছে, তবে শেষ পর্যন্ত কি সেই কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাওয়া সম্ভব হয়েছিল? মাঝেমধ্যে গ্রুপে অন্যদের লেখায় একটু রিঅ্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই আড্ডার জায়গাটা আরও অনেক বেশি প্রাণবন্ত থাকবে।

      • আপনার সুচিন্তিত মন্তব্যে দারুণভাবে অনুপ্রাণিত হলাম। সতত ভালোবাসা জানবেন, সুহৃদ।

    • অদ্ভুত বিষণ্ণতার কালো মেঘ ছেয়ে গেছ মনজুড়ে কবি, ভালোবাসা নেবেন!

    • রফিকুল নাজিম, আপনার রচনায় ‘মুগ্ধতার অগণিত মিছিলও একদিন ফুরিয়ে যায়’ এই অংশটি বেশ গভীর আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে যা পাঠকের মনে দোলা দিয়ে যায়। আপনি যদি এই রূপকগুলোকে আরও কিছুটা সংক্ষেপ করে প্রকাশ করতেন তবে প্রতিটি শব্দের গুরুত্ব হয়তো আরও বেশি ফুটে উঠত। জীবন ও সময়ের পরিবর্তন নিয়ে আপনার এমন চমৎকার অনুভূতিগুলো নিয়মিত লিখে যাওয়া প্রয়োজন।

Skip to toolbar