-
দীর্ঘশ্বাসের মিনার
রফিকুল নাজিমঘুটঘুটে এই ছাপড়া ঘরটা- দীর্ঘশ্বাসে ভরা
ভোগ্য মালের জীবন কী আর- বেঁচে থেকেও মরা।
সমাজপতির ছায়ায় যদি বেশ্যার পা-খান পড়ে
দুধের স্নানে হয় কি শুচি- বেশ্যা যাকে ধরে?
তুলসিপাতার জল কি পারে বেশ্যার নোংরা মুছতে
ধর্মগুরুর ধর্মের বাণী- রাতে কে যায় খুঁজতে?
স্যাঁতস্যাঁতে সেই ছাপড়া ঘরে সাধুদের কী সভা!
কামের রসে ভিজে নাগর- প্রেমিক তারে ক’বা?রাতটা বাড়লে সাধুর কামে বেশ্যার শরীর পূজে
চটকে দিয়ে ঠোঁট লিপস্টিক- রসের হাঁড়ি খুঁজে!
রাতের বেশ্যা পরম পাওয়ার- কড়ি ক’খান গুনে
সাধু সাত্ত্বিক সুশীল নাগর- মুখ পুড়েছে চুনে!কেরাণীগঞ্জ, ঢাকা
১৩ আগস্ট, ২০২৬11 Comments-
-
-
-
রফিকুল নাজিম, আপনার এই লেখায় সমাজের ভেতরের কঠিন বাস্তবতাকে খুব সাহসী ও স্পষ্ট কিছু শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনি চাইলে প্রতিটি স্তবকের শব্দের গভীরতা আরও কিছুটা বাড়িয়ে ভাবনার জায়গাটিকে আরও রহস্যময় করে তুলতে পারেন। আপনার লেখনীর এই জোরালো প্রকাশ ভঙ্গি সত্যিই প্রশংসনীয়, তাই নিয়মিত চর্চার মাধ্যমে লেখা চালিয়ে যান।
-
-
Friends
শেখ নাসির উদ্দীন
@shekhnasiruddin
Pulock Sheth
@pulocksheth
Payel Akhter Jyoti Nur
@payel
মো. আলম হোসেন
@alamhossain
Sheram Niranjan
@sheramniranjan
shamsul haque howlader
@shamsulhaquehowlader
সজল চন্দ
@sajalchanda
Anju Manara Begum
@anjumanarabegum
তৈয়েবুর রহমান
@mtayebur



রফিকুল নাজিম, আপনার কবিতার প্রতিটি শব্দে সমাজের রূঢ় বাস্তবতা খুব সুন্দর অথচ তীক্ষ্ণভাবে ফুটে উঠেছে।