তুলট | Mokhlesur Rahman Bulbul | Activity
ফিরে দেখা
হঠাৎ করে তোমার কথা মনে পড়লো! আঠারোটা বসন্ত কেটে গেল
কখনো উঁকি দেইনি তোমার ছবি স্মৃতির জানালায়
আজ কেন জানি তোমাকে দেখতে ইচ্ছে করছে ভীষণ। 
এই শহরে কি আছো তুমি? যে শহরের প্রতিটি চেনা রাস্তায় 
তোমার দীর্ঘশ্বাস। আমাদের দেখা হতো কদাচিৎ, 
শব্দ বিনিময় ছিল সৌজন্য মাফিক। চোখের দিকে তাকিয়ে 
কথা হয়নি কখনো!অথচ সেই তুমি পাগলের মত ছুটে এলে 
অন্য শহরে যখন জানলে তোমার শহরে আমি নেই। 
নীরবে এত ভালবাসতে বুঝিনি কখনো!
এক সন্ধ্যায় ঘরে ফিরে দেখি দরজায় কিছু চিঠি পড়ে আছে। 
যে ঠিকানায় কোন চিঠি আসেনি কোনদিন সেই ঠিকানায় চিঠি!
খুবই আশ্চর্য্য হলাম, আনন্দিত ও। একটি একটি করে 
আটটি চিঠি পড়লাম, চোখের জলে লেখা শব্দগুলো কি আকুতি 
নিয়ে ঝরে পড়েছিলো সাদা কাগজের বুকে একটু ভালবাসার জন্য! 
একটা কার্ডে শুধু লেখা ছিল “আমাকে দিলাম পড়ে দেখো” 
আমি শব্দগুলো পড়েছি কেবল তোমাকে নয়।
বসন্তের এক সকালে হঠাৎ ফুল হাতে তুমি এলে রোদের 
কোমল আলো মেখে। কনে দেখার সাজে সেজেছিলে তুমি, 
অস্থির ছিলে ভীষণ, কিছু বলতে চেয়েছিলে, অবহেলায় 
ফিরিয়ে দিয়েছিলাম তবু মিথ্যা শব্দের কারুকাজে। ফিরে যেতে যেতে 
শুধু বলেছিলে, “আমাকে দেয়া শব্দগুলো তোমাকেই কষ্ট দিবে একদিন
সেদিন আমাকে পাবে না খুঁজে।“ জীবনের অপরাহ্নের আলোয় 
স্মৃতিগুলো ঝাপসা যখন তোমার শব্দগুলো সত্যি হয়ে ফিরে এলো!
ভালবাসার শব্দগুলো বুঝি এমন ভয়ঙ্কর সত্যি হয়?
ফিরে দেখা
হঠাৎ করে তোমার কথা মনে পড়লো! আঠারোটা বসন্ত কেটে গেল
কখনো উঁকি দেইনি তোমার ছবি স্মৃতির জানালায়
আজ কেন জানি তোমাকে দেখতে ইচ্ছে করছে ভীষণ।
এই শহরে কি আছো তুমি? যে শহরের প্রতিটি চেনা রাস্তায়
তোমার দীর্ঘশ্বাস। আমাদের দেখা হতো কদাচিৎ,
শব্দ বিনিময় ছিল সৌজন্য মাফিক। চোখের দিকে তাকিয়ে
কথা হয়নি কখনো!অথচ সেই তুমি পাগলের মত ছুটে…Read More
স্বপ্ন এবং তুমি
ভোরের আলো শিশিরের ঘ্রাণ নিয়ে ঘাসের ডগায়
চিকচিক করছিল মুগ্ধতায়, জানালার ফাঁক গলে
যেটুকু আলো শরীরের উপর এসে শুয়েছিল তার 
উষ্ণতায় মনে কোন কাম জাগেনি! প্রেম জেগেছে
কেবল আর অদ্ভুদ এক ভালোলাগায় মনে মনে 
তোমাকেই ভেবেছি এবং জড়িয়ে ধরেছি মোহমায়ায়্।
বাতাস এখন ধানের গন্ধে মাতাল, নবান্নের আনন্দে
নোলক পড়া কিষাণীর চোখে মুখে লাজভরা কাম খেলা
করে লজ্জাহীনতায় আর কৃষক শষ্যের গায়ে হাত 
বুলাতে বুলাতে গন্ধ খুঁজে অনগাত সন্তানের যে তার 
স্বপ্নকে এগিয়ে নেবে মানুষের কাছে তারার উজ্জ্বলতায়।
স্বপ্ন দেখতে সবাই ভীষণ ভালবাসে বাস্তবতার পথ
মাড়িয়ে কেউ স্বপ্নের কাছে পৌঁছায় কেউ পথ হারায়।
আর আমি প্রতিদিন কেবল তোমার কাছে যেতে চাই।
স্বপ্ন এবং তুমি
ভোরের আলো শিশিরের ঘ্রাণ নিয়ে ঘাসের ডগায়
চিকচিক করছিল মুগ্ধতায়, জানালার ফাঁক গলে
যেটুকু আলো শরীরের উপর এসে শুয়েছিল তার
উষ্ণতায় মনে কোন কাম জাগেনি! প্রেম জেগেছে
কেবল আর অদ্ভুদ এক ভালোলাগায় মনে মনে
তোমাকেই ভেবেছি এবং জড়িয়ে ধরেছি মোহমায়ায়্।
বাতাস এখন ধানের গন্ধে মাতাল, নবান্নের আনন্দে
নোলক পড়া কিষাণীর চোখে মুখে লাজভরা কা…Read More
বন্ধু
“বন্ধু” কেবল একটি শব্দ নয়!
নির্মল বন্ধনের একটি উচ্চকিত 
প্রকাশ। বন্ধু মানেই- হৃদয়ের স্পন্দনে
প্রাণের উচ্ছ্বাসে ভেসে যাওয়া, 
এলোকথনে মেতে থাকা কিছু জীবন 
জুড়ে থাকে একে অপরের সাথে 
আজীবন শর্তবিহীন ভালবাসায়।  
রাগে অনুরাগে বন্ধুতার গাঢ়তা বাড়ে 
বয়সের উল্টোপথে। জীবনের বয়স যত 
বাড়ে বন্ধুতা ততটা যৌবন ফিরে পায়। 
কষ্ট শব্দটি বন্ধুর সাথে একেবারেই যায় না, 
ভীষণ বেমানান। বন্ধু মানেই অমলিন আনন্দ, 
অনাবিল উচ্ছ্বাস, বিরক্তিহীন রাতজাগা, 
ক্লান্তিহীন পথ চলা, চায়ের কাপে ঝড়।
বন্ধু বন্ধুই - এই বোধের নেই অন্য 
কোন মানে। দূরে থেকে ও হয়না 
থাকা দূরে রাগ কিংবা অভিমানে।
বন্ধু শব্দটির সমার্থক কোন শব্দ 
পাইনি যাতে খুঁজে পাওয়া যায় প্রাণ।
বন্ধু মানে আর কিছু নয় বন্ধু মানে- 
চমৎকার সম্পর্কের সুন্দর সমীকরণ।।
বন্ধু
“বন্ধু” কেবল একটি শব্দ নয়!
নির্মল বন্ধনের একটি উচ্চকিত
প্রকাশ। বন্ধু মানেই- হৃদয়ের স্পন্দনে
প্রাণের উচ্ছ্বাসে ভেসে যাওয়া,
এলোকথনে মেতে থাকা কিছু জীবন
জুড়ে থাকে একে অপরের সাথে
আজীবন শর্তবিহীন ভালবাসায়।  
রাগে অনুরাগে বন্ধুতার গাঢ়তা বাড়ে
বয়সের উল্টোপথে। জীবনের বয়স যত
বাড়ে বন্ধুতা ততটা যৌবন ফিরে পায়।
কষ্ট শব্দটি বন্ধুর…Read More
ইতি তোমাকে
ভালবাসতে আমাকে কখনো জানতে পারিনি, কথা ও তেমন 
হয়নি কখনো! যে ক’বার তোমাকে দেখেছি, তাকিয়েছি কেবল
দেখা হয়নি। বাড়ির সবার মুখে তোমার নাম উচ্চারিত হত
আদরের সাথে, আমার আপন মানুষগুলো তোমার নিষ্পাপ 
চঞ্চলতাকে ভীষণ ভালবাসতো, তুমি যেমন আমি এবং 
আমার পারিপার্শ্বিকতাকে ভালবাসতে কোন কিছু না ভেবে।
জীবন যুদ্ধের বৈরী সময় কি ভয়ানক! তুমি কখনো টের 
পাওনি, চঞ্চলতায় মুখর ছিল তোমার সময়। তোমার শব্দে
হাসিতে এবং উচ্চারণে নিখাদ ভালবাসা ছলকে উঠতো মুক্ত 
প্রাণের উচ্ছ্বাসে। আমার জীবনের প্রিয় মানুষগুলো আমাকে
ভালবেসে তোমার সেই আনন্দ উচ্ছ্বাসকে বাঁধতে চেয়েছিল  
আপন করে রঙ্চটা মধ্যবিত্ত পরিবারের শুদ্ধ ভালবাসায়। 
মোহ আর অন্ধতায় যদি ভালবাসা বেড়ে উঠে সেই 
ভালবাসা প্রেম হয়ে ও অপ্রেমের দিকে গড়িয়ে যায় 
সময়ের প্রবহমানতায়। জীবনের এই সত্যিটা তুমি 
বুঝতে পেরেছিলে, আনন্দের সাথে সময়ের উপর 
ছেড়ে দিয়ে সিদ্ধান্তের ভার জিতে নিয়েছো আনন্দময়
এক জগত ভালবাসা যেখানে ফুল হয়ে ঝরে সারাবেলা
মুগ্ধতায়। অথচ জীবনের সেই কঠিন সত্যটাকে নিশ্চিত 
জেনেও অনিশ্চয়তার আঁধারে অবলীলায় ঝাঁপ দিয়েছিলাম 
মোহমুগ্ধতায়। কারো প্রতি কোন অভিযোগ নেই আমার 
নেই বোধের গ্লানি! মাঝে মাঝে কষ্ট হয় ভীষণ হয় 
রক্তক্ষরণ, যদি ও জানি যা হারায় তা চিরতরে হারায় 
সময়ের গহ্ববরে, দুঃখবোধে কিছুই আসে না ফিরে, এলেবেলে 
ভাবনায় কষ্টরা কেবল আনন্দে মেতে উঠে অস্থিরতায়।  
ঝড়ঝঞ্ঝাময় বর্ষণমূখর বিকাল রুদ্রমূর্তি নিয়ে আকাশকে
বন্দী করেছে ঘনকালো মেঘের আড়ালে, বাতাসের ধাক্কায়
জমে থাকা প্রকৃতির অভিমান ঝরে পড়ছে সশব্দে, খোলা 
জানালার ধারে বসে প্রকৃতির রূপের ভিন্নতা দেখতে দেখতে 
তোমাকে কেন যেন মনে পরে গেল আজ! কেমন আছো তুমি?
স্মৃতির জানালায় অতীত কি কখনো রোদ-ছায়ার আলো নিয়ে 
খেলা করে অলস বেলায় কিংবা বন্ধুদের জমকালো আড্ডায়?
শুনেছি ভারত আর প্রশান্ত মহাসাগরের জলে ঘেরা কোন এক
দেশে চঞ্চল সেই তুমি শান্ত জীবন কাটাচ্ছো সবুজের ছায়ায়।
যাপিত জীবনে জীবনের এত রূপ দেখেছি দুঃখ আমাকে 
ছুঁতে পারে না! দুঃখ বিলাস আমার ভীষণ অপছন্দ। এখন 
অপেক্ষা কেবল জীবনের অবশিষ্ট সময় পাড়ি দিয়ে 
জীবনের ইতি টানার। বাতাসে কান পাতলেই শুনতে পাই 
তুমি খুব ভাল আছো তোমার স্বপ্নের দেশে এবং সেই কথা 
ভাবতেই আমার সময়গুলো সুস্থ হয়ে উঠে অদ্ভুদ এক ভাললাগায়।
ইতি তোমাকে
ভালবাসতে আমাকে কখনো জানতে পারিনি, কথা ও তেমন
হয়নি কখনো! যে ক’বার তোমাকে দেখেছি, তাকিয়েছি কেবল
দেখা হয়নি। বাড়ির সবার মুখে তোমার নাম উচ্চারিত হত
আদরের সাথে, আমার আপন মানুষগুলো তোমার নিষ্পাপ
চঞ্চলতাকে ভীষণ ভালবাসতো, তুমি যেমন আমি এবং
আমার পারিপার্শ্বিকতাকে ভালবাসতে কোন কিছু না ভেবে।
জীবন যুদ্ধের বৈরী সময় কি ভয়ানক! তুমি কখনো…Read More