Profile Photo

Mokhlesur Rahman BulbulOffline

  • rahmanbulbul
  • Profile picture of Mokhlesur Rahman Bulbul

    Mokhlesur Rahman Bulbul

    3 years, 10 months ago

    ইতি তোমাকে

    ভালবাসতে আমাকে কখনো জানতে পারিনি, কথা ও তেমন
    হয়নি কখনো! যে ক’বার তোমাকে দেখেছি, তাকিয়েছি কেবল
    দেখা হয়নি। বাড়ির সবার মুখে তোমার নাম উচ্চারিত হত
    আদরের সাথে, আমার আপন মানুষগুলো তোমার নিষ্পাপ
    চঞ্চলতাকে ভীষণ ভালবাসতো, তুমি যেমন আমি এবং
    আমার পারিপার্শ্বিকতাকে ভালবাসতে কোন কিছু না ভেবে।

    জীবন যুদ্ধের বৈরী সময় কি ভয়ানক! তুমি কখনো টের
    পাওনি, চঞ্চলতায় মুখর ছিল তোমার সময়। তোমার শব্দে
    হাসিতে এবং উচ্চারণে নিখাদ ভালবাসা ছলকে উঠতো মুক্ত
    প্রাণের উচ্ছ্বাসে। আমার জীবনের প্রিয় মানুষগুলো আমাকে
    ভালবেসে তোমার সেই আনন্দ উচ্ছ্বাসকে বাঁধতে চেয়েছিল
    আপন করে রঙ্চটা মধ্যবিত্ত পরিবারের শুদ্ধ ভালবাসায়।

    মোহ আর অন্ধতায় যদি ভালবাসা বেড়ে উঠে সেই
    ভালবাসা প্রেম হয়ে ও অপ্রেমের দিকে গড়িয়ে যায়
    সময়ের প্রবহমানতায়। জীবনের এই সত্যিটা তুমি
    বুঝতে পেরেছিলে, আনন্দের সাথে সময়ের উপর
    ছেড়ে দিয়ে সিদ্ধান্তের ভার জিতে নিয়েছো আনন্দময়
    এক জগত ভালবাসা যেখানে ফুল হয়ে ঝরে সারাবেলা
    মুগ্ধতায়। অথচ জীবনের সেই কঠিন সত্যটাকে নিশ্চিত
    জেনেও অনিশ্চয়তার আঁধারে অবলীলায় ঝাঁপ দিয়েছিলাম
    মোহমুগ্ধতায়। কারো প্রতি কোন অভিযোগ নেই আমার
    নেই বোধের গ্লানি! মাঝে মাঝে কষ্ট হয় ভীষণ হয়
    রক্তক্ষরণ, যদি ও জানি যা হারায় তা চিরতরে হারায়
    সময়ের গহ্ববরে, দুঃখবোধে কিছুই আসে না ফিরে, এলেবেলে
    ভাবনায় কষ্টরা কেবল আনন্দে মেতে উঠে অস্থিরতায়।

    ঝড়ঝঞ্ঝাময় বর্ষণমূখর বিকাল রুদ্রমূর্তি নিয়ে আকাশকে
    বন্দী করেছে ঘনকালো মেঘের আড়ালে, বাতাসের ধাক্কায়
    জমে থাকা প্রকৃতির অভিমান ঝরে পড়ছে সশব্দে, খোলা
    জানালার ধারে বসে প্রকৃতির রূপের ভিন্নতা দেখতে দেখতে
    তোমাকে কেন যেন মনে পরে গেল আজ! কেমন আছো তুমি?
    স্মৃতির জানালায় অতীত কি কখনো রোদ-ছায়ার আলো নিয়ে
    খেলা করে অলস বেলায় কিংবা বন্ধুদের জমকালো আড্ডায়?

    শুনেছি ভারত আর প্রশান্ত মহাসাগরের জলে ঘেরা কোন এক
    দেশে চঞ্চল সেই তুমি শান্ত জীবন কাটাচ্ছো সবুজের ছায়ায়।
    যাপিত জীবনে জীবনের এত রূপ দেখেছি দুঃখ আমাকে
    ছুঁতে পারে না! দুঃখ বিলাস আমার ভীষণ অপছন্দ। এখন
    অপেক্ষা কেবল জীবনের অবশিষ্ট সময় পাড়ি দিয়ে
    জীবনের ইতি টানার। বাতাসে কান পাতলেই শুনতে পাই
    তুমি খুব ভাল আছো তোমার স্বপ্নের দেশে এবং সেই কথা
    ভাবতেই আমার সময়গুলো সুস্থ হয়ে উঠে অদ্ভুদ এক ভাললাগায়।

    6
    7 Comments
Skip to toolbar