Profile Photo

Mokhlesur Rahman BulbulOffline

  • rahmanbulbul
  • Profile picture of Mokhlesur Rahman Bulbul

    Mokhlesur Rahman Bulbul

    • 3 years, 11 months ago

    ফিরে দেখা

    হঠাৎ করে তোমার কথা মনে পড়লো! আঠারোটা বসন্ত কেটে গেল
    কখনো উঁকি দেইনি তোমার ছবি স্মৃতির জানালায়
    আজ কেন জানি তোমাকে দেখতে ইচ্ছে করছে ভীষণ।
    এই শহরে কি আছো তুমি? যে শহরের প্রতিটি চেনা রাস্তায়
    তোমার দীর্ঘশ্বাস। আমাদের দেখা হতো কদাচিৎ,
    শব্দ বিনিময় ছিল সৌজন্য মাফিক। চোখের দিকে তাকিয়ে
    কথা হয়নি কখনো!অথচ সেই তুমি পাগলের মত ছুটে এলে
    অন্য শহরে যখন জানলে তোমার শহরে আমি নেই।
    নীরবে এত ভালবাসতে বুঝিনি কখনো!

    এক সন্ধ্যায় ঘরে ফিরে দেখি দরজায় কিছু চিঠি পড়ে আছে।
    যে ঠিকানায় কোন চিঠি আসেনি কোনদিন সেই ঠিকানায় চিঠি!
    খুবই আশ্চর্য্য হলাম, আনন্দিত ও। একটি একটি করে
    আটটি চিঠি পড়লাম, চোখের জলে লেখা শব্দগুলো কি আকুতি
    নিয়ে ঝরে পড়েছিলো সাদা কাগজের বুকে একটু ভালবাসার জন্য!
    একটা কার্ডে শুধু লেখা ছিল “আমাকে দিলাম পড়ে দেখো”
    আমি শব্দগুলো পড়েছি কেবল তোমাকে নয়।

    বসন্তের এক সকালে হঠাৎ ফুল হাতে তুমি এলে রোদের
    কোমল আলো মেখে। কনে দেখার সাজে সেজেছিলে তুমি,
    অস্থির ছিলে ভীষণ, কিছু বলতে চেয়েছিলে, অবহেলায়
    ফিরিয়ে দিয়েছিলাম তবু মিথ্যা শব্দের কারুকাজে। ফিরে যেতে যেতে
    শুধু বলেছিলে, “আমাকে দেয়া শব্দগুলো তোমাকেই কষ্ট দিবে একদিন
    সেদিন আমাকে পাবে না খুঁজে।“ জীবনের অপরাহ্নের আলোয়
    স্মৃতিগুলো ঝাপসা যখন তোমার শব্দগুলো সত্যি হয়ে ফিরে এলো!
    ভালবাসার শব্দগুলো বুঝি এমন ভয়ঙ্কর সত্যি হয়?

    3
    2 Comments
Skip to toolbar