-
অনু গল্প-০২: কষ্ট
:
আজ ৫ দিন পর ভাত খেল রহিমার বাবা। এমন নয় যে অন্যকিছু খেয়েছে শুধু পানি ছাড়া। অত্যন্ত গরীব মানুষ, ভাল মানুষ। বয়স ৫০ পেরিয়েছে। পরিবারের সদস্য বলতে শুধু রহিমা, তার মেয়ে। বয়স ৯ বছর। অন্য দিনের হিসেব যাই হোক গত ৫ দিন মেয়েটাকে ভাত খাওয়াতে গিয়ে তাকে অভুক্ত থাকতে হয়েছে। তাও পেট পুরে খাওয়াতে পারেনি। বুড়ো অসুস্থ মানুষ, কোন কাজই পারে না। শরীর একটু ভাল হলে রিক্সা ঠেলে। ২/৪ টাকা পায়, আবার অসুস্থ হয়ে পড়ে। এভাবে ১৪/১৮ টাকা সারাদিনে যা পায় তা দিয়ে মেয়েটার জন্য ভাত নিয়ে যায়। শুধুই ভাত তরকারি হয় না। ২ প্লেট ভাতও হয় না কারণ ভাতের প্লেট তো ১০ টাকা। ঐ ভাতটুকু সারাদিনের অভুক্ত রহিমাকে দিলে সে গ্রোগ্রাসে দু’মিনিটেই শেষ করে বাবার দিকে তাকিয়ে থাকে, আরও চাই। কষ্টে বুকটা ফেটে যায়। বাবা হয়ে মেয়েটাকে একবেলা পেটপুরে খাবারও দিতে পারে না- চোখ থেকে অঝোরে পানি পড়তে থাকে। মেয়েটা ঘুমিয়ে পড়ে। সারাদিনের অভুক্ত বাবার ক্ষুধার কষ্ট, অসুস্থতার কষ্ট আর মনোকষ্টের আপাতত ঘুমের মাধ্যমে শেষ হয়। বাবার কান্না রহিমা দেখে ফেলে গত দিন এবং বুঝতে পারে বাবা নিজে না খেয়ে কত কষ্ট পাচ্ছে। এভাবে বাবা তো অল্পদিনেই মরে যাবে… সে ছোট্ট মনে সিদ্ধান্ত নেয় এবং সেদিন বাবা বাসায় আসলে সে বলে- বাবা আমাদের বেঁচে থেকে কোন লাভ নেই তাই আমি মরে যাচ্ছি; তুমিও মরে যেও, তবে আজকের ভাতগুলো তুমি খেয়ে নিও… । বলেই সে কারেন্টের খোলা তারে হাত এবং মরে যায়। শক্ত মনে বাবা ভাত খেতে বসে- মেয়ের শেষ কথা.. রাখতে হবেই… এবং করতে হবে আরো একটি কাজ….. সেটাও সে করবে এবং আজই- মরে যাবে।5 Comments
Friends
Muhammad Jabed
@jabed92
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
Tapan Debbarma
@tanu48
কলমে পৃথিবী
@asin432
রাসেল আদিত্য
@raseladitta
রিফায়াত নিগার
@refayat-nigar
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
AdabenTatali
@adabentatali


কষ্ট হলো লেখাটা পড়ে