Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 4 years, 1 month ago

    অণু গল্প-০৪:
    ক্ষুধা
    :
    হামিদের মাথাই নষ্ট- ক্ষুধায়। বিকাল ৪টা বাজে। সামনে তার পরীক্ষা, তাই সে পড়াশোনা করছিল। দুপুরের খাওয়া তো খেয়েছেই, কিন্তু এখন আবার ক্ষুধা লেগেছে প্রচন্ড ভাবে। : সে মেসে থাকে। এখানে তিনবেলা সময়মত খাবার খেতে হয়, পরিবারের মত যখন তখন খাবার পাওয়া না। শুকনো জাতীয় খাবারও হামিদ রাখে না ….. আলসেমি। : খোঁজাখুঁজির পর একটা কৌটায় বেশ কয়েকদিন আগের কিছু চিড়া পাওয়া গেল। তাও অল্প। হামিদ কিছু না ভেবেই খাওয়া শুরু করল। শুধুই শুকনো চিড়া। : খাবার যখন শেষ পর্যায়ে তখন সে খেয়াল করল যে, চিড়াগুলোতে খুবই ছোট ছোট সাদা সাদা পোকায় ভর্তি …. । আর এগুলোই সে এতক্ষণ খেয়ে চলেছে। : চিড়াগুলো কয়েক দিন বদ্ধ হয়ে ছিল বলে ঐ পোকাগুলোর আগমন ঘটে। : হামিদ খাওয়া বন্ধ করে। পোকাসহ চিড়া খেয়েছে বলে তার মনে একটুও ঘৃণা জন্মাল না, গা শিরশিরও করল না, একটু আফসোসও হল না বরং সে পানি খেয়ে আবার পড়ার টেবিলে গিয়ে বসে।

    9
    2 Comments
Skip to toolbar