Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 4 years ago

    অদ্ভুদ কথন- ২২৬.
    :
    এক চোর চুরি করার প্রস্তুতি নিচ্ছে। এই চোরটা একেবারে খাঁটি চোর অর্থাৎ পূর্বপুরুষ থেকে চোর অর্থাৎ জন্মেছে ঐ চোরের ঘরে এবং পেশা হিসেবেও চুরি বিদ্যা শিখে বংশগত ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেছে। এই চোর বিশেষ করে রাতে চুরি করে। রাত বিশেষ এক সময়। দিনের কর্মব্যস্ততা শেষে এই সময় সবাই স্বাভাবিক মানুষ থাকে এবং ঘুমায়। চোরটি প্রস্তুতি নিচ্ছে – গায়ে তেল মাখল, লুঙ্গি কাছা বাঁধল, একটি ছোট চাকু নিল আর পায়ের ছ্যান্ডেলটা খুলে রাখল। এরপর রওনা দিল। গ্রাম এলাকা। কার বাসাতে যে চুরি করবে তার ঠিক নেই। ঐ যে একটা বাড়ি… তারপর আরেকটা, তারপর আরেকটা…. । কোন বাড়িতে ঢুকব? কোনটাই না। আর একটু দূরে যাই….. ঐতো আরো বাসা.. । কোন বাড়িতে যে ঢুকব? ইশ! বাবা বলত- চুরি করার আগে বাসা চিনে রাখতে হয়। কিন্তু সব সময় প্রস্তুতি নেওয়া যায় না যেমন এখন। যাই হোক একটা বাসাতে ঢুকতেই হবে। ঐ বাসাতে চুরি করব। ঐ যে দেখা যাচ্ছে – হালকা হলুদ রং এর দোতলা বাসা। চোরটি ঐ বাড়িতেই গেল এবং ছোট চাকুটা দিয়ে কায়দা করে তালা খুলে ভেতরে ঢুকে গেল। ঘরে ঢোকার দরজাটাও খুলল এবং ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকে দেখে কেউ নেই। সে পড়ার টেবিলটার ডয়ার টান দেয়। সেখানে কয়েকটা পাঁচশ টাকার নোট পায়। এরপর সে ধীরে ধীরে ঐ ঘর থেকে বিভিন্ন জিনিস চুরি করা শুরু করে…… এক পর্যায়ে ঘরে লাইট জ্বলে ওঠে এবং এক যুবক পর্দার আড়াল থেকে বের হয়ে আসে। চোর ভয় পেয়ে ধরা খায় এবং হতবিম্ভ হয়ে দাড়িয়ে যায়। যুবকটি চোরটিকে দেখে চমকায় নি বরং তাকে বসতে জায়গা দিয়েছে। বার বার তো চোরটাই চমকাচ্ছে। যুবক চোরটিকে বলল- ভাই তুমি ঘাবড়িয়ো না। আজ রাতে আমার বাসায় চুরি হবে তা আমি জানি। কিন্তু কে চুরি করবে জানতাম না। আমি এজন্যই অপেক্ষায় ছিলাম। চোর বলল- কিভাবে জানেন যে আজ আপনার বাসায় চুরি হবে? যুবক বলল- এটা তো বলা সম্ভব নয়। আর বললেও তুমি বুঝবে না… তোমার আজ রাতে লস হয়েছে, তুমি ঐ ১০ হাজার টাকা নিয়ে যাও। চোরটি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল কিছুক্ষণ। তারপর চুপ করে উঠে টাকা না নিয়েই চলে গেল। আর বলে গেল,- আমি চোর। আমারও একটা নীতি আছে। এমনি কেন নেব, আমি চুরি করেই নেব…….

    6
    5 Comments
    • ভালো…ভালো নীতিবান চোর।

    • আর বলে গেল,- আমি চোর। আমারও একটা নীতি আছে। এমনি কেন নেব, আমি চুরি করেই নেব…….😀❗

    • গল্পটা কেমন যেন শুরু হতে গিয়ে মাঝখানে থমকে গেল। বাড়ীর মালিক কিভাবে বুঝলেন চোর আসবে সেই গল্পটি এড়িয়ে গেলেন। তারপরও বলল ভীষণ সুন্দর হয়েছে গল্পটা। টান টান একটা উত্তেজনা ছিল। শুভকামনা রইল কবিপ্রিয়।

      • গল্পের মূল থিমটাই এটা যে বাড়ীর মালিক কিভাবে বুঝলেন যে চোর আসবে। এখানেই গল্পের মূল পয়েন্ট। অনেকেই এই গল্পটি পড়েছে- অনেকে মনে মনে শুধুমাত্র ভাবলেই আপনিই ২য় ব্যক্তি যে এই পয়েন্টটি ধরেছেন। ধন্যবাদ আপনাকে। এর উত্তর অনেক বড় হবে। কি হবে বলে বরং নিজে নিজে যদি এটা নিয়ে চিন্তা করেন আর উত্তর পেয়ে যান বা উত্তর পাবার চেষ্টা করেন তাহলে অনেককিছুই আপনার চিন্তা-ভাবনায় আসবে যা আপনার ভাল লাগবে।

    • অদ্ভুত তো! ভালো লাগলো! তবে রহস্যটা ভাঙ্গা গেলে আরো ভালো লাগত! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন মঞ্চবন্ধু!

Skip to toolbar