Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 3 years, 11 months ago

    দুঃসহ চেতন-২ (কবিতা- ১৯)
    :
    হারাবার আগে-

    নিজের মনকে হারিয়েছি আবার

    ঠিক সেইভাবে-

    যেভাবে মেঘ হারায় আকাশে।

    ভবঘুরে মন মানে না কোন বাঁধন

    উল্লাসিত হয়েও নিশ্চুপ

    অপেক্ষায় তারা শুধু গুণে

    রঞ্জিত হয় সুখের খুনে

    শুধুই তোমার কারণে

    জ্বলে তারার মত অকারণে ।

    প্রকৃতি তো আছেই বেশ

    স্বমহিমায় মাথা উঁচু করে

    নিজেকে নিঃশেষ করছিই তো

    অকারণে শুধুই অকারণে।

    বুঝেই বুকে নেই তো জলরং

    ছবিতে ভাবি তারে বড্ড সং

    একবার দেখনা এসে বেঁচে আছি

    হয়ে এক কাল্পনিক বুনো মাছি

    ভালবাসার সমুদ্র নিয়ে তোমার

    একাই খেলছি যেন কানামাছি ।

    হৃদয়ের কাছে এবার এসেই দেখনা

    কতটাই বদলেছি নিজেকে

    রুক্ষ আবহাওয়া সে তো কিছুই নয়

    সব কিছুই মনে মোর সয়

    হাতটি শুধু ধরবেনা বল-

    তাতে তুমি হারাবে নিজেকে

    বিশ্বাস কর, তাই তো দূরে থাক।

    7
    4 Comments
Skip to toolbar