-
অদ্ভুদ কথন- ২৩৪.
(সংশোধিত ০২/১২/২০২০- ৬.০০ এএম)
:
পৃথিবীটা গোল। পুরো গোল নয়, তবে ধরা যায়। পৃথিবীর উত্তর-দক্ষিণের ব্যাস প্রায় ১২,৭০৯ কি.মি. এবং পূর্ব-পশ্চিমের ব্যাস ১২,৭৫৭ কি.মি. (এই হিসাবটি খুঁজতে গেলে সামান্য কম-বেশি হতে পারে)। দুই ব্যাসের পার্থক্য হল ৪৮ কি.মি.। এর জন্যই পৃথিবীকে গোলাকার একটি কমলালেবুর মত মনে হয়। ঠিক তেমনি চাঁদটাও গোল (ব্যাস প্রায় ৩,৪৭৫ কি.মি.)। সূর্যটাও গোল (ব্যাস প্রায় ১৪,০০,০০০ কি.মি.)। আমাদের জানা সকল গ্রহ, উপগ্রহ আর নক্ষত্র সবই গোল। এমনকি যে জিনিসটা এখন পর্যন্ত নিজেকে প্রকাশ করেনি সেই বø্যাকহোলটাকেও আমরা গোল হিসেব করেছি এবং কষ্ট করে তার একটি ছবিও তুলেছি (অনেকেই দেখেছেন- ছবিটি দেওয়া হল)। ধারণায় আমরা দেখেছি আমাদের গ্যালাক্সীটাও গোল (আমাদেরটাসহ অনেক গ্যালাক্সীর ছবিই আমরা দেখেছি)। আমাদের গবেষকগণ এখন পর্যস্ত মহাবিশ্ব সৃষ্টির যে ধারণা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য বিগব্যাঙ তত্ত্বের মূল বিষয়টি হল বিস্ফোরণ আর এই বিস্ফোরণ কিন্তু ক্ষুদ্র একটি বিন্দু হতে যেটি গোল ছিল এবং এই গোলাকার ঐ ক্ষুদ্র বিন্দুর বিস্ফোরণটাও গোলাকার অর্থাৎ বিগ ব্যাগের ধারণায় গেলে মহাবিশ্ব বাড়ছে গোলাকারভাবে, যেটি মহাবিশ্ব কিভাবে বাড়ছে তার ৪টি ধারণার একটি (অনেকের মতে ৩টি- ঙঢ়বহ, ঋষধঃ, ঈষড়ংবফ)। অন্য তিনটি হচ্ছে- সমান্তরাল, বর্গাকার আর ঘোড়ার পিঠের বসার জন্য মানুষের তৈরী জিনের মত। কিন্তু গ্রহণযোগত্যা গোলের বেশী। যেমন- একটা বেলুনকে ফোলানো। একটি বেলুনকে ফোলালে তা গোলাকারভাবেই বাড়ে (তবে এই বেলুন সাধারণ বেলুন, লম্বা বা অন্য আকৃতির নয়)। আমাদের মাথাটাও গোলের মত প্রায়। মানুষও গোল- এক হিসেবে। হিসেবটা হল- পা থেকে মাথা পর্যন্ত একজনের যে দৈর্ঘ্য হবে, ঠিক বাম হাতের কেনি আঙুল থেকে ডান হাতের কেনি আঙুল পর্যন্ত একই দৈর্ঘ্য হয়- হাত দুটি প্রসারিত করলে সঠিক মাপ পাওয়া যাবে। অর্থাৎ দৈর্ঘ্য-প্রস্থে একই মাপ হলে ঐটাকে গোলাকার ঘরে রাখা যায়- বিষয়টা খুব কঠিন নয়। অনেক জায়গায় এই বিষয়ের চিত্র দেখা যায়। চিত্রটা এরকম- একজন লোক দাঁড়িয়ে দুই হাত-পা প্রসারিত করে মনে হয় ব্যায়াম করছেন; তার প্রসারিত দুহাতের প্রত্যেকটির কার্বন কপি নিচে নিচেই দেখা যায় আর লোকটি একটি বৃত্তের মধ্যে বন্দি (ছবি সংযোজিত)। চোখটাও গোল প্রায়। অনু-পরমাণু পর্যন্ত গোল। এর মধ্যে স্থায়ী যে তিনটি কণিকা- প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন- সেগুলোও গোল। প্রোটন-নিউট্রন এর অবস্থান নিউক্লিয়াস, সেটিও গোল।
গোল, গোল, গোল এবং গোল …. । এখন প্রশ্ন হচ্ছে- এই ক্ষুদ্র থেকে শুরু হয়ে মহাকাশের বৃহৎ সৃষ্টিসহ অধিকাংশই কেন গোল হল ??? কেন গ্রহের আকার বর্গাকার, আয়তাকার, ত্রিভুজাকার বা অন্য কোন আকৃতির হল না? জ্ঞানীরা বলবেন- কোন জিনিস অতি দীর্ঘ সময় ধরে নিজ অক্ষে ঘুরতে থাকলে গোল হয়ে যায়- যদি তার উপাদানগুলোর পরিবর্তন হয়। মানলাম। কিন্তু এগুলো নিজ অক্ষে ঘোরার কি দরকার? আর নিজ অক্ষে বা অন্য কোন কারো কক্ষপথে ঘুরলেও গোল যে হতেই হবে এমন কোন কথা নেই। মহান সৃষ্টিকর্তা ইচ্ছে করলেই ত্রিকোনাকৃতি, স্থির অথবা ঘূর্ণায়মান কোন গ্রহ তৈরি করে তাতে প্রাণের বিকাশ করতে পারবেন না এমন কেউ ভাবার কারণ নেই !!! কিন্তু সৃষ্টিকর্তা কেন শুধু গোল করলেন এবং গোল হবার জন্য যথেষ্ট কারণ ও যুক্তি ধরিয়ে দিলেন ??? তবে কি এই গোল নিয়েই বিশাল রহস্য আছে ??? যা আজ পর্যন্ত কোন মানুষ তেমন খেয়াল করেনি অথবা গুরুত্ব দেয়নি অথবা ভুলে গেছে অথবা যে উত্তরগুলো পেয়েছে তাতেই সন্তুষ্ট রয়েছে অথবা সফলতা পায়নি। ব্যাপারটি বৃহৎ চিন্তার বিষয়, নয় কি ? আমার কাছে ব্যাপারটি অদ্ভুদ লেগেছে তাই ব্যাপারটি তুলে ধরার চেষ্টা করলাম।
:
এবার গোল বিষয়টি মানুষের মনের সাথে তুলনা করি। আচ্ছা তাহলে এমনও অনুমান করা যায় যে, মনের আকারটাও হয়তোবা গোল। এর মাঝে যে অনুভূতিগুলো- হাসি, দুঃখ, বেদনা, রাগ, লজ্জা- সবই গোল। উদাহরণস্বরূপ, মনটা হল মহাবিশ্ব এবং তাতে এসব অনুভূতি হল নানা ধরনের জৌতিষ্ক। যেমন- প্রবল রাগ, দুঃখ-কষ্ট বা সুখের অনুভূতি হল নক্ষত্র; একটু ছোট অনুভূতিগুলো হল গ্রহ এবং কুড়িয়ে পাওয়া বা হঠাৎ পাওয়া সাময়িক ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো হল ছোট-বড় উল্কাপিন্ড। বড় অনুভূতিগুলো আবার ক্ষুদ্র অনুভূতিগুলোকে গ্রাস করে, এরা হল বø্যাকহোল। আবার কখনও বড় ধরনের অনুভূতির প্রকাশ হঠাৎ হয়ে থাকে, এরা সুপারনোভা। সকল জৌতিষ্ক নিয়ে মহাবিশ্ব আর সকল অনুভূতি নিয়ে মন। মনটিও একটি মহাবিশ্ব- একথা অস্বীকার করার মত কেউ নেই, নিশ্চিত। এসব সকল অনুভূতিই মনের ভেতর সৌরজগতের মতই অবস্থান করে, তাই নয় কি ? আবার অন্যভাবে উদাহরণ দেই- যদি বলি গোলাকার একটি কাগজ হল মন, যার রং সাদা আর এর মাঝে বিভিন্ন কালির বিন্দুগুলো বিভিন্ন অনুভূতি যাদের আকৃতিও গোল হবে। ধরুন- হাসি-হলুদ, কষ্ট- নীল, সুখ- সবুজ, লজ্জা- গোলাপী, রাগ-লাল। তাহলে কার কাগজে কোন রংয়ের বেশি বিন্দু থাকবে??? আমি নিশ্চিত নীল রংটাই সবার বেশি হবে। মানুষ কষ্টে আছে। তবে কার মনে কতটা কষ্ট তা বলা মুশকিল…1 Comment
Friends
Muhammad Jabed
@jabed92
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
Tapan Debbarma
@tanu48
কলমে পৃথিবী
@asin432
রাসেল আদিত্য
@raseladitta
রিফায়াত নিগার
@refayat-nigar
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
AdabenTatali
@adabentatali


অদ্ভুত সুন্দর পর্যবেক্ষণ!