Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 3 years, 10 months ago

    ভূত (কবিতা-২)
    :
    সেদিন রাতে-
    চাঁদের আলোয় ভর করে,
    ঝিরি বাতাসে ভেসে ভেসে-
    মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে-
    ভূত এসেছিল আমার ঘরে।
    ভেঙে গেল ঘুম-
    অন্ধকার চারদিক, শব্দও গুম।
    পেলাম না ভয়- কৌতূহল,
    দেখি না কি হয় ?
    :
    দেখি-
    ঘরের মাঝখানে আবছা মত
    কে যেন দাঁড়িয়ে,
    লাল চোখ দুটি তার জ্বলছিল-
    সে মুখে কি যেন বলছিল।
    স্পষ্ট শুনলাম- “চিঁ চিঁ চিঁ, ভঁয়কিঁ তুঁই পাঁসনিঁ?
    বললাম কোনমতে, ‘পেয়েছি।’
    শুনলাম- “তঁবে কাঁপছিঁস নাঁ কেঁন? ”
    বললাম- ‘ভূত মশাই তোমাকে দেখেই-
    বেসেছি আমি ভাল যে।’
    কথা শুনে হেসে দিল সে-
    “হিঁ হিঁ হিঁ ভাঁলবেঁসেছিঁস আঁমাকে,
    তঁবে যাঁই, লাঁভটাঁ কিঁ আঁর থেঁকে”
    বললাম ‘যাও, তবে আসবে তো মাঝেমাঝে-
    আমাকে ভয় দেখাতে? ‘
    বলল সে, ” নাঁ ভঁয় দেঁখাতে নঁয়,
    যঁদি আঁসি আঁসব ভাঁলবেঁসে।”

    7
    4 Comments
Skip to toolbar