Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • “শরৎ এলো বৃষ্টি কোলে”
    হালিমা বিনতে খালেক
    ০১/০৯/২৬

    নদীর দুই কূলে জল কলকল
    বানভাসি মানুষের আঁখি ছলছল।
    দুই কূলে নেই কাশফুলের মেলা,
    এই মেঘ, এই রৌদ্র—লুকোচুরি খেলা।

    শিশির-মুক্তোবিহীন জেগে আছে ঘাস,
    বাতাসে নেই শিউলির সুবাস।
    শরৎ এলো নিয়ে বৃষ্টি কোলে,
    প্রকৃতি যেন গেছে হাসতে ভুলে।

    4
    9 Comments
    • Halima-Moly, “এই মেঘ, এই রৌদ্র—লুকোচুরি খেলা” লাইনটা পড়ে একদম শরতের বর্তমান আবহাওয়াটাই চোখের সামনে ভেসে উঠল। আপনার লেখাটা পড়ে মনে হলো ঠিক এই মুহূর্তের প্রকৃতির করুণ দৃশ্যটাই খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • প্রকৃতি আর মানুষের কষ্ট একসাথে বুনেছেন সুন্দরভাবে।

    • আপনার এই লেখায় প্রকৃতির চিরাচরিত রূপের বিপরীতে মানুষের দুঃখ আর জলমগ্ন পরিস্থিতির যে নিপুণ ছোঁয়া রয়েছে তা সত্যিই হৃদয়স্পর্শী, আর শব্দের এমন সাবলীল গাঁথুনি ধরে রেখে আপনি এমন আরও অনেক সুন্দর সৃষ্টি উপহার দিন।

    • শরতের আসল চেহারা …

    • সাধারণত শরৎ মানে কাশফুল-শিউলির কথা মনে আসে কিন্তু এখানে বন্যার ছবি😥

      • এবারের শরতের ছবি ভিন্ন। ভাদ্র মাসজুড়ে বৃষ্টি হচ্ছে। নীল আকাশে সাদা মেঘের বদলে কালো মেঘে ঢাকা। কাশফুল ফোটেনি আজো।

      • হ্যাঁ একদম ঠিক বলেছেন
        এটাই কি শরৎকাল এর শুরু?

  • শ্রাবণ শেষে এলে তুমি
    হালিমা বিনতে খালেক
    ১৮/৮/২৬

    শ্রাবণ শেষে এলে তুমি, নিয়ে তুমুল বৃষ্টি,
    চারিদিকে জলাবদ্ধতা—এ কী অনাসৃষ্টি!

    সাদা-কালো মেঘের ভেলা করছে আনাগোনা,
    কচি ধানের চারা বুনছে, আনবে ঘরে সোনা।

    শিউলি গাছে এসেছে কুঁড়ি, ফুটবে এবার ফুল,
    শাপলা ফোটে, মুগ্ধতা ছড়ায় নদীর দুই কুল।

    পাকা তাল…Read More

    5
    9 Comments
    • অনেকদিন পর আপনাকে মঞ্চে দেখলাম। ওয়েলকাম ব্যাক!

    • Halima-Moly, আপনার লেখা ‘শাপলা ফোটে, মুগ্ধতা ছড়ায় নদীর দুই কুল’ লাইনটা পড়ে একদম বৃষ্টির দিনের আমেজ চলে এল। এই বর্ষার চিত্রটা দারুণ ফুটিয়ে তুলেছেন আপনি।

    • আপনিও যেন শ্রাবণ শেষ এলেন কবি, অনেকদিন পর আপনার কবিতায় ভিজলো আমার মন, স্বাগতম!

    • আপনার কবিতার মিলে, ছন্দে এবং প্রকৃতির দৃশ্যায়নে __ স্বাদে,গন্ধে মুগ্ধ হলাম! অশেষ শুভকামনা, আপনার জন্য।

    • আপনার ছন্দের দোলায় প্রকৃতি আর শ্রাবণের রূপ যেভাবে ফুটে উঠেছে তা এক কথায় অসাধারণ, তাই নিয়মিত এমন চমৎকার সব লেখা উপহার দিয়ে আমাদের মুগ্ধ করতে থাকুন।

    • আহা! পড়তে পড়তেই যেন শ্রাবণের বৃষ্টির গন্ধ নাকে এসে লাগলো!

  • অর্থ স্বার্থ চেনায়,
    প্রয়োজন বাড়ায় কদর।
    মুখোশে ঢাকা থাকে,
    অমানুষের সতর।

    5
    7 Comments
  • মুদ্রার এক পিঠ দেখে
    রায় দিয়ে দেয়
    কিছু কিছু প্রজ্ঞাবান বুদ্ধিজীবি।
    মুদ্রার উল্টো পিঠ
    আর দেখতে চায় না
    কষ্ট হবে বলে?
    নাকি সত্য প্রকাশ হওয়ার ভয়।

    6
    7 Comments
  • Profile Photo
    অমিত
    @amitroy
  • আমি আমার স্কোর দেখতে পাচ্ছি না এব্যাপারে কেউ কি আমাকে সাহায্য করতে পারেন?

    3
    1 Comment
  • পুরোনো ডাইরি
    হালিমা বিনতে খালেক
    ১২/০৬/২৬

    পুরোনো ডাইরি খুলে পেলাম বাবার ছবি,
    যে রোজ যেত কাজে, জেগে ওঠার আগেই রবি।

    ফিরত দিন শেষে, এলোমেলো বেশে,
    ঘামে ভেজা গা,হাফ ছাড়তো ক্লান্তির রেশে।

    দুচোখে এঁকে কত স্বপন, করেছে সুখের বীজ বপন,
    সংসারের চাহিদা করতে পূরণ, খেটেছে সারাজীবন।

    এতো খাটুনির পরেও নেই কোন অভিযোগ,
    সবার সুখের মাঝেই…Read More

    6
    8 Comments
  • আমি এলাম তোমার দ্বারে
    হালিমা বিনতে খালেক
    ১১/০৭/২৫

    জীর্ণশীর্ণ দিনহীন আমি,এসছি তোমার দ্বারে,
    তুমি বিনে এই ধরাতে কেউ না দেখিতে পারে।

    জীবনে গড়েছি পাপের পাহাড়, মাথায় বোঝা তার ,
    ক্ষমা যদি নাহি কর দু-জাহান অন্ধকার।

    নিজেকে সপেছি তোমার পায়ে পাইতে একটু আলো,
    এ অধম বান্দাকে ক্ষমা করিয়া বাসিও একটু ভালো।

    আমি তো পাপী ভোগ ক…Read More

    5
    5 Comments
  • Profile picture of Syed Farah

    Syed Farah and Profile picture of Halima-MolyHalima-Moly are now friends

    Profile Photo
    Syed Farah
    @syedfarah
  • Profile picture of abrar

    abrar and Profile picture of Halima-MolyHalima-Moly are now friends

    Profile Photo
    abrar
    @abrar
  • প্রকৃতির খেয়াল
    কলমে- হালিমা বিনতে খালেক

    চেয়েছিলাম সুখ
    পেলাম ব্যথা এক বুক,
    চোখ করে ছলছল
    বুক ভিজায় কান্নার জল।

    চাইলেই কি সব মিলে
    পাওয়া যায়, বিধাতা দিলে,
    সব কিছু ঘটে নিজ কর্মফলে
    প্রকৃতির আপন খেয়ালে।

    6
    6 Comments
  • গোধূলির ব্যাথা
    হালিমা বিনতে খালেক
    ০৩/০৪/২৬

    গোধূলির রঙে মিশে অজানা ভয়,
    আঁধার নেমে এলে কী জানি কী হয়।
    নিশির বুকে জাগে দুঃস্বপ্নের ঢেউ,
    আলোয় ছিলাম ভালো,সে কথা জানে কেউ?

    সন্ধেয় ফিরে পাখি আপন নীড়ে,
    আমি হারাই শুধু নীরব অন্ধকারে।
    তুমি নেই -তবু তোমার ছায়া রয়,
    গোধূলির ব্যথায় ডুবে থাকে হৃদয়।

    6
    6 Comments
    • গোধূলি বা সন্ধ্যার সময়ে মানুষের মনে তৈরী হওয়া বিষণ্ণতাকে ব্যবহার করে নিজের মনের ভেতরের শূন্যতাকে দারুনভাবে ফুটিয়ে তুলেছেন।

    • আলোই ছিলাম ভালো। সুন্দর একটি অনুভূতি।

    • গোধূলি এবং সন্ধ্যায় একাকিত্বের অনুভূতি আসলেই প্রবল হয়ে ওঠে।অন্ধকারের মতোই একাকীত্ব চতুর্দিক থেকে ঘিরে ধরতে চায় ___ যথাযথ শব্দ এবং উপমার সঠিক ব্যবহারে আপনার কবিতায় সেই অনুভূতি চমৎকারভাবে ফুটে উঠেছে।

  • তটিণী-র ব্যাথা
    হালিমা বিনতে খালেক

    একদা ছিল তটিনীর বুকে,
    টলমল করা জল।
    চাঁদের আলোয় হেথায় পরে,
    করত ঝলমল।

    আজ তার বুকে বিষাক্ত বর্জ্য,
    পলিথিন করে গতিরোধ।
    মনের ব্যাথায় কেঁদে কেঁদে বলে,
    কি ভাবে বইবে স্রোত।

    5
    6 Comments
    • বিভূতিভূষণের ‘আরণ্যক’-এ যেমন অরণ্যের কান্না ছিল, আপনার এই কবিতায় আছে তটিনী বা নদীর মরণাপন্ন আর্তি।

    • এভাবে যে উপমা দিয়ে আপনি সুন্দর করে নিজের অস্তিত্বের কথা ফুটিয়ে তুলতে পেরেছেন তা সত্যিই অসাধারণ।

    • নদীর কান্না কি সকলেই শুনতে পায়? না,পায় না। আপনি শুনতে পেয়েছেন নদীর কান্না,একটি স্পর্শকাতর হৃদয় থাকলে এটা শুনতে পাওয়া সম্ভব। ভালো লিখেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • বসন্তের আগমন
    হালিমা বিনতে খালেক
    ১৪/০২/২৬
    শীতের কলতান, কুয়াশার গান,
    টুপটাপ শিশিরবিন্দু ঝরা শেষে।
    নিয়ে সব দায়, মাঘ নিল বিদায়,
    বসন্ত এলো বিজয়ীর বেশে।

    কাননে ফুটেছে ফুল, আমের মুকুল,
    অলির দল গুঞ্জনে খায় মধু।
    বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় গাঁদা,
    বসন্তে সেজেছে বধূ।

    পলাশ-শিমুল ফুটেছে ডালে,
    মনে হয় গাছে গাছে লেগেছে আগুন।
    কোকিল ধরেছে গান,…Read More

    7
    6 Comments
    • যেন একটি রঙিন ক্যানভাস, যেখানে শীতের ধূসরতা মুছে গিয়ে প্রকৃতি তার বর্ণিল রূপ ধারণ করেছে।

      • প্রিয় শব্দের কারিগর এতো মধুর ভাষায় কমেণ্ট করেন শুনে খুব প্রেরনা জাগে।অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।

    • একটি বর্ণিল পৃথিবীর রূপ আপনি অঙ্কন করেছেন শিল্পীর মত।

    • “কোকিলের গান ছাড়া আসলেই বসন্ত সম্পূর্ণ হয় না “__শাড়ি, খোঁপা,মধু __এই শব্দগুলোর ব্যবহার বসন্ত-বর্ণনাকে আরো ঘনবদ্ধ করে তুলেছে!

  • আপন ঘর
    হালিমা বিনতে খালেক।
    ৭/৬/২৫

    নিজেকে যতই ভেঙে চুরে
    যতনে সাজাই বাড়ি,
    দিনের শেষে বুঝি
    আমি একজন নারী।

    এ ঘর ও ঘর,যে ঘরেই
    করি জীবন যাপন,
    কোন ঘরই হয় না
    নারীর আপন।

    5
    4 Comments
    • “ভেঙে চুরে / যতনে সাজাই বাড়ি”—এই লাইনটি নারীর আত্মত্যাগ ও নিরলস পরিশ্রমকে বোঝায়, যার চূড়ান্ত উপলব্ধি হয় দিনের শেষে।

    • কোন ঘরই হয় না নারীর আপন। সত্যি এটি সমাজের বৈষম্যকে ফুটিয়ে তুলছে।

  • হেমন্তের হিমঝরা
    হালিমা বিনতে খালেক

    হেমন্তের হিমঝরা কুয়াশায় ভেজা ঘাস,
    শিশিরের মুক্ত দানা পাতায় রাশ রাশ।
    মাঠ ভরা ফসলে হিম বায়ে দেয় দুল,
    শীতের সবজিতে ভরা নদীর দুই কুল।

    সোনালী ধানে ভরা মাঠ আর প্রান্তর,
    মুখে হাসি কৃষকের, জুড়ায় অন্তর।
    ধান কাটার উৎসবে পড়ে যায় সারা,
    নতুন ধানের গন্ধে হয় মাতোয়ারা।

    নবান্নের উৎসবে পড়ে যায় ধুম,
    পিঠে…Read More

    8
    12 Comments
    • সোনালী ধানে ভরা মাঠ আর প্রান্তর,

    • হেমন্ত আর শৈশব সত্যি অসাধারণ ছিল। শুভকামনা রইল

    • কবিতাটি হেমন্তের এক অসাধারণ চিত্রায়ণ

      • অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আমার। শুভকামনা রইল।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • অসংখ্য ধন্যবাদ তুলট কতৃপক্ষ কে। শুভকামনা রইল।

    • আপনার উপমাগুলো বেশ স্বচ্ছ মুক্তার দানার মত হয়।

    • “হিম বায় ঘরে ঢুকে ক’রে আমায় আদর ” ভালো লেগেছে!

  • হৃদয়ে নিরন্তর নদী
    হালিমা বিনতে খালেক
    ০৬/১১/২৫
    হৃদয়ে নিরন্তর নদী,
    বয়ে চলে নিরবধি,
    কথা না বলেও বলে,
    কত অগোচর বেদনা কতখানি।

    চোখের কোণে জমে থাকা,
    অশ্রুর নরম ঢেউ,
    স্মৃতির পাথরে ঠুকে মরে,
    ভাঙে যদি মনখানি কেউ।

    7
    9 Comments
    • চোখের কোণে জমে থাকা,
      অশ্রুর নরম ঢেউ,

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 08 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুলট কতৃপক্ষ কে।

    • হৃদয় ও নদীর উপমা ব্যবহার করে নীরব দুঃখ এবং স্মৃতির ব্যথাকে ফুটিয়ে তোলার ধরনটি খুবই কাব্যিক।

    • অসাধারণ।

  • আলোর বৃষ্টি
    হালিমা বিনতে খালেক
    ২৯/১০/২৫

    মানব জাতি আজ দানব রুপে
    করছে অনাচার,
    সমাজে আজ করছে বিরাজ
    অমানিশার অন্ধকার।

    ঐক্য হাতে কর প্রতিহত
    ঝরাও আলোর বৃষ্টি,
    আসুক ফিরে এ সমাজে
    সভ্যতারই কৃষ্টি।

    8
    12 Comments
  • Load More Posts
Skip to toolbar